খেলাধুলা

৫ উইকেট শিকার করলেন আশরাফুল

৫ উইকেট শিকার করলেন আশরাফুল

বাংলার ক্রিকেটের প্রথম সুপার স্টার আশরাফুল। ব্যাটার আশরাফুলের ফিক্সিংয়ে পা দিয়ে অন্ধকারে তলিয়ে যাওয়ার গল্পটা বাংলার ক্রিকেটেরই অন্ধকার অধ্যায়। আজ মঙ্গলবার ডিপিএলের খেলায় মোহামেডানের বিপক্ষের ম্যাচে ১০ ওভার বল করে পার্ট টাইমার থেকে ফুলটাইম বোলার বনে গেছেন মোহাম্মদ আশরাফুল। . সাথে ২৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে আবার ২ ওভার দিয়েছেন মেডেন। তার ইকোনোমি ছিল ২.৩০।
আরও পড়ুন
নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, গাইবান্ধায় মানববন্ধন

নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, গাইবান্ধায় মানববন্ধন

মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি বালুমহাল চালু ও সকল নির্মাণ সামগ্রীর দাম কমানোসহ ছয় দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন ঠিকাদাররা। রবিবার (২০ মার্চ) দুপুর ১১টার দিকে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে গাইবান্ধা জেলা সম্বলিত ঠিকাদার কল্যাণ সমিতি। এতে এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল, জেলা পরিষদ এবং পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সম্বলিত ঠিকাদার কল্যাণ সমিতির আহবায়ক শাহজাহান খান আবু। মানববন্ধনে শাহজাহান খান আবু বলেন, চলতি অর্থবছরে যেসকল ডিপার্টমেন্টের টেন্ডার ও কার্যাদেশ হয়েছে সেসমস্ত কাজ প্রাক্কলন অনুযায়ী শুরু করার:
আরও পড়ুন
আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

সেঞ্চুরিয়ানে শুক্রবার রাতে আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। এদিকে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে আজ টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। অর্থ্যাৎ ৩ পেসার নিয়ে দল সাজাতে পারে বাংলাদেশ। এ ছাড়া স্পিনার হিসেবে মিরাজের সঙ্গে আছেন সাকিব। ব্যাটিংয়ে তামিম থেকে শুরু করে মিরাজ পর্যন্ত ৮ জনই ব্যাটিংয়ে পারদর্শী।
আরও পড়ুন
বিসিবির অনূর্ধ্ব-১৬ চট্টগ্রাম বিভাগীয় কোচ হলেন মনির ও স্বদেশ

বিসিবির অনূর্ধ্ব-১৬ চট্টগ্রাম বিভাগীয় কোচ হলেন মনির ও স্বদেশ

জুনাইদ আল হাবিব: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনূর্ধ্ব-১৬ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় কোচ নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের মনির হোসেন ও নোয়াখালীর স্বদেশ মজুমদার। বৃহস্পতিবার (৩রা মার্চ) বিসিবির গেইম ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জাবেদ ইসলাম তাপস ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, চট্টগ্রাম বিভাগ গ্রুপ বি তে আছে। তিন দিনের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিভাগ ঢাকা মেট্রোর সাথে খেলবে ২২-২৪মার্চ, রাজশাহী বিভাগের সাথে ২৭-২৯মার্চ এবং ঢাকা বিভাগ দক্ষিণের সাথে খেলবে ৬-৮ এপ্রিল।
আরও পড়ুন
১ম ওয়ানডে বাংলাদেশের জয়, প্রশংসায় ভাসছেন ইয়াসির

১ম ওয়ানডে বাংলাদেশের জয়, প্রশংসায় ভাসছেন ইয়াসির

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল শুক্রবার ঐতিহাসিক জয় বাংলাদেশ তুলে নিয়েছে । এই জয়ের আগে দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশ কোনো ফরম্যাটে জয়ের দেখা পায়নি। এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নের মাঠে ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। জয়ের এই ম্যাচে সাকিব-মিরাজের পাশাপাশি নজর কেড়েছেন ইয়াসির আলি রাব্বি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। দুই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তার সংগ্রহ ছিল ০ ও ১ রান। তবু তাকে অকার্যকর ভেবে ছুড়ে ফেলেনি বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। যার সুফল পাওয়া গেলো দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই।
আরও পড়ুন
জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উদযাপন বশেমুরবিপ্রবি’তে

জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী উদযাপন বশেমুরবিপ্রবি’তে

মোঃফজলে রাব্বি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা, ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, রাস্তাসমূহ আলোকসজ্জা করা হয়। ১৭ মার্চ ২০২২ বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব শিশুদের নিয়ে কেক কাটেন। সন্ধ্যা ৭ টায় অনলাইনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।:
আরও পড়ুন
টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের দুই পয়েন্ট কেটে নেওয়া এক ধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ দল। ৮ নম্বরে নেমে যাওয়া উইন্ডিজদের সংগ্রহ এখন ১৪ পয়েন্ট। পাঁচ ম্যাচে তাদের একটি জয়, তিনটি হার ও একটি ড্র। দুই পয়েন্ট কম নিয়েও ৭ নম্বরে আছে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের জয় একটি, হার তিনটি। উইন্ডিজদের জয়ের হার ২৩.৩৩ শতাংশ। অন্যদিকে, বাংলাদেশের জয়ের হার ২৫.০০ শতাংশ।
আরও পড়ুন
পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল। আজ সোমবার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান জড়ো করে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা ফারজানা হক এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে ৫২ রান করা ফারজানা এই ম্যাচে করেন ৭১ রান। ১১৫ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৫টি চার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬৪ বলে ৪৬ ও শারমিন আখতার ৫৫ বলে ৪৪ রান করেন।:
আরও পড়ুন
বিশ্ব জাকের মঞ্জিল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

বিশ্ব জাকের মঞ্জিল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

সাজ্জাদ হোসেন সাজু,(ফরিদপুর প্রতিনিধি) ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল স্পোর্টস একাডেমির আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চরভদ্রসন স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে প্রতিদ্বন্দ্বি দল সদরপুর খেলোয়াড় কল্যান সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন, এমপি ফরিদপুর-৪ ও প্রসিডিয়াম সদস্য,বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এসময় বিশেষ অতিথি হিসেবে সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার,চরভদ্রাসন ৩ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান,চরভদ্রাসনের আওয়ামী লীগের আনোয়ার আলী মোল্লা:
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লেন ৪ টাইগার

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লেন ৪ টাইগার

সাকিবকে রেখে অবশেষে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর। তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় যাবে টাইগাররা। প্রথম বহরটি আজ বাংলাদেশ সময় পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছাড়ল। যেখানে রয়েছেন আটজন সদস্য। তাদের মধ্যে চারজন জাতীয় দলের তারকা। জানাগেছে, দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্রথম বহরে বিমানে চড়লেন - নাসুম আহমেদ, শান্ত, ইয়াসির আলি রাব্বি ও এবাদত হোসেন। এই চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম ও টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.