পাকিস্তানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল। আজ সোমবার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান জড়ো করে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা ফারজানা হক এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে ৫২ রান করা ফারজানা এই ম্যাচে করেন ৭১ রান। ১১৫ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৫টি চার। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬৪ বলে ৪৬ ও শারমিন আখতার ৫৫ বলে ৪৪ রান করেন।:
