আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে।
ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে একমাত্র আইপিএলে আছেন মুস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।
