বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা । তবে দলে চমক হিসেবে থাকছেন রোশান সিলভা ও ওশাধা ফার্নান্দো।
শুক্রবার শ্রীলংকার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করা করে।
শ্রীলংকান স্কোয়াডে আছেন- কারুনারত্নে, ফার্নান্দো, নিসানকা, ধানাঞ্জায়া, ম্যাথউস, মিসারা, মেন্ডিস, রোশান, ডিকোয়ালা, চান্দিমাল, রমেস, চামিকা, রাজিথা, ভিসোয়া, আসিথা, মধুসানকা, শিরান, শিরাজ, প্রভিন, লাসিথ, লাকসান, জেফরি, লাকসিথা।
প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী ১৫ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২৩ মে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।
