বিশ্বকাপে প্রত্যাশার চাপ না নিয়েই খেলবে বাংলাদেশ
১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের এশিয়া কাপে টাইগারদের ভরাডুবির ফলে বর্তমান সময়ে বেশ অস্বস্তিতে আছে টিম ম্যানেজম্যান্ট। যদিও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই খোলা মন নিয়ে যেতে চায় বাংলাদেশ। এমনকি প্রত্যাশার চাপও দেখছেন না জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিশ্বকাপে সব দলই তাদের সেরা ক্রিকেট খেলতে চায়। যদিও সুমন বলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে কোনো প্রত্যাশার চাপ দিতে চান না তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা বলেন জাতীয় দলের নির্বাচক। সুমন আরো বলেন, ‘বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আমাদের অনেক কিছুই:
