এবার যাদের প্রথম বিশ্বকাপ
টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্তের জায়গা হয়েছে পারফরম্যান্সের জন্য নয়। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে। অস্ট্রেলিয়ার হার্ড ও বাউন্সি উইকেটে হরিজেন্টাল শট খেলার বিবেচনায় তাকে নিয়েছেন ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ শ্রীধরন শ্রীরাম। শ্রীরামের গুডবুকে জায়গা পাওয়া নাজমুল শান্ত ক্যারিয়ারে মাত্র ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ১০৪.২২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৪৮। এই প্রথম তিনি সুযোগ পেয়েছেন টি-২০ বিশ্বকাপে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসছে ২০ ওভারের বিশ্বকাপ। আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তাতে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। ছন্দ হারানোয় সাবেক অধিনায়কের দলে জায়গা হবে না এটা অনুমিতই ছিল। কিন্তু চমক ছিল নাজমুল শান্তের অন্তর্ভুক্তি। বাঁ-হাতি ব্যাটারের মতো প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ:
