ইনজুরিতে শ্রেয়স আইয়ার, সাকিবের কাঁধেই উঠছে কলকাতার অধিনায়কত্ব?
চলতি মাসের আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রত্যেকটা দলই এই মুহূর্তে শেষ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের মাথায় ইতিমধ্যেই বাজ পড়েছে। অহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আচমকাই কোমরে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। আপাতত যা শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজ তো তিনি খেলবেনই না, তার উপরে আইপিএল টুর্নামেন্টেও তিনি খেলতে পারবেন কি না, সেটা এখনই বলতে পারা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলকে কে নেতৃত্ব দেবেন, সেই প্রশ্ন এখন থেকেই সমর্থকদের মনে উঁকি মারতে শুরু করেছে। তবে নাইট ফ্যানেদের একাংশের দাবি, যদি শ্রেয়স আইয়ার একান্তই না:
