পাকিস্তান উমেন্স লিগ এক্সিবিশনে ডাক পেলেন জাহানারা
পাকিস্তানের নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উমেন্স লিগ এক্সিবিশনে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। শনিবার (০৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুপার উইমেন দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেন এই ক্রিকেটার। ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া উমেন্স লিগে অংশ নিচ্ছে দুইটি দল। জাহানারার দল সুপার উইমেনের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার। অন্য আরেকটি দল অ্যামাজনের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিসমাহ মারুফ। এই দুই দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অভিপ্রায় থেকে এই ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি থেকে জানানো হয়েছে, পিএসলের ম্যাচ টিকিট দিয়েই:
