বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ
দুই অধিনায়ক তামিম ইকবাল এবং জস বাটলার একসঙ্গে পর্দাটা সরিয়ে দিলেন। উন্মোচন হলো ওয়ানডে সিরিজের ট্রফি। মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ট্রফি। এই ট্রফিটা জয়ের জন্যই আজ থেকে ময়দানি লড়াই শুরু করবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং টি-স্পোর্টস। ইংল্যান্ডের গভীরতা কত বেশি সেটা তাদের দলের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। ওয়েলিংটনে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এক রানে দ্বিতীয় টেস্টে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একই সময়ে দুই দেশে দুই দল। এদিকে অনেকদিন পর বাংলাদেশ ইনজুরিমুক্ত একটি:
