খেলাধুলা

টেনিস জীবনে ইতি, বিদায়টা মধুর হলো না সানিয়ার

টেনিস জীবনে ইতি, বিদায়টা মধুর হলো না সানিয়ার

বিদায়টা মধুর হলো না সানিয়া মির্জার। দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরে গেলেন সানিয়ারা। তার এবং ম্যাডিসন কিজের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারল ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে। ছলছলে চোখে কোর্ট ছাড়লেন ৩৬ বছরের সানিয়া মির্জা। দীর্ঘ ২০ বছরের পেশাদার টেনিস কেরিয়ারের শেষটা সুখের হলো না। জীবনের শেষ সেট ০-৬ হেরেই বিদায় নিলেন সানিয়া মির্জা। দুবাইয়ের প্রতিযোগিতা খেলে টেনিস র‌্যাকেট তুলে রাখার কথা আগেই ঘোষণা করে ছিলেন ৬টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়া। খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম খেলতে নেমেছিলেন গত জানুয়ারিতে। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্নাকে নিয়ে। যদিও শেষবার খেতাব অধরা:
আরও পড়ুন
ফুটবলের ‘অস্কার’-এ মনোনয়ন পেলেন মেসি

ফুটবলের ‘অস্কার’-এ মনোনয়ন পেলেন মেসি

আর্জেন্টিনার তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক মুহূর্তের জোগান দিয়েছেন মহাতারকা মেসি। এর মাধ্যমে তিনি মূলত পুরো বছরটাই নিজের করে নিয়েছেন। ব্যক্তিগত অর্জনের তালিকায় এমন কোনো পুরস্কার নেই, যা মেসি নিজের করে নেননি। এমনকি একেকটি সম্মাননা স্মারক কয়েকবার করে নিজের দখলেও নিয়েছেন তিনি। এবার রেকর্ড সপ্তমবারের মতো ফুটবলের ‘অস্কার’-এ মনোনয়ন পেয়েছেন এ তারকা। খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে মোট ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘লরিয়াস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’। কেবল মেসিই নন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে। লরিয়াসডটকম জানিয়েছে, একই সঙ্গে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেও রয়েছেন বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে পুরস্কার জেতার দৌড়ে। এ ছাড়া রয়েছেন মোটর রেসিং কিংবদন্তি:
আরও পড়ুন
দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালের দারুণ জয়

দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালের দারুণ জয়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে ইংলিশ ক্লাব লিভারপুলকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দ্য রেডসদের ৫-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। খেলায় রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। অপর গোলটি এসেছে এদের মিলিতাও’র পা থেকে। রিয়ালের এই জয়ে দলটির কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। কারণ পরের পর্বের খেলা রিয়ালের ঘরের মাঠে। যা লিভারপুলের জন্য অনেকটাই কঠিন। শেষ আটে যেতে হলে দলটির ঘটাতে হবে কোনও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন! এর আগে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ভিনিসিয়াসের একমাত্র গোলে শিরোপা জিতেছিল রিয়াল। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসি

পিএসজির হয়ে আর একটি গোল করতে পারলেই বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অনন্য রেকর্ড গড়বেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যেখানে আগেই অবস্থান করছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি ক্লাব আল নাসরের পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে মাঠে নেমেছিলে আর্জেন্টাইন তারকা মেসি। খুদে জাদুকরের শেষ মুহূর্তের গোলে পিএসজি ৪-৩ এ ম্যাচটি জিতে নেয়। মেসি গোলটি করেছিলেন ইনজুরি টাইমের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে। সেই গোলটি ছিল মেসির ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ৬৯৯তম গোল। আর মাত্র একটি গোল করলেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আর্জেন্টিনার এলএমটেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মার্শেইর বিপক্ষে ম্যাচে একটি গোল করলেই তিনি এ:
আরও পড়ুন
আজ টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

আজ টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের শেষ ম্যাচ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। সেই সঙ্গে রাতে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড-পাকিস্তান সন্ধ্যা ৭টা, গাজী টিভি, স্টার স্পোর্টস ২ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা রাত ১১টা, গাজী টিভি, স্টার স্পোর্টস ২ পিএসএল কোয়েটা-লাহোর রাত ৮টা, টি স্পোর্টস, সনি স্পোর্টস ৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিভারপুল-রিয়াল মাদ্রিদ রাত ২টা, সনি টেন ২ ফ্রাঙ্কফুর্ট-নাপোলি রাত ২টা, সনি টেন ১
আরও পড়ুন
‘আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি : হাথুরুসিংহ

‘আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি : হাথুরুসিংহ

তাকে ঘিরে অপেক্ষা ছিল অনেকদিনের। অবশেষে শেষ হলো সেটি। বিমানবন্দরে সাংবাদিকদের জটলা ছিল আগে থেকেই। গাড়ি গেট দিয়ে বের হতেই ঘিরে ধরলেন তারা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি। ভেতরে থেকেই গাড়ির জানালা খুলে এই শ্রীলঙ্কান বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। ’ এরপর দুই লাইনে বললেন ফিরে আসার কারণও ‘আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি। ’দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু। তার সঙ্গে দুই বছরের চুক্তি:
আরও পড়ুন
এক ফুটবলারের দাম ১১ হাজার কোটি টাকা !

এক ফুটবলারের দাম ১১ হাজার কোটি টাকা !

গত বছর বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ১৫০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার এরপর থেকেই সিটির জার্সিতে আলো ছড়াচ্ছেন। এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৩১টি ম্যাচে করেছেন ৩২টি গোল। রয়েছে ৪টি অ্যাসিস্টও। তাছাড়াও প্রিমিয়ার লিগে আগের চার মৌসুমে যেখানে কেউ ২৩ গোলের বেশি করতে পারে নি, সেখানে এই সিটিজেন তারকা এরমধ্যই করে ফেলেছেন ২৬টি গোল । এদিকে ম্যানসিটির হয়ে দুর্দান্ত খেলার পুরস্কারস্বরূপ বেড়েছে হলান্ডের বাজারদর। ক্লাবটিতে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ এই ফুটবলার। তবে এর আগে কোনও ক্লাব তাকে কিনতে চাইলে গুণতে হবে ১১ হাজার ২৫৯ কোটি টাকা। এমনটাই জানিয়েছেন হলান্ডের এজেন্ট:
আরও পড়ুন
২০২২ সালে যে ৪ ক্রিকেটার খেলেছেন নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে

২০২২ সালে যে ৪ ক্রিকেটার খেলেছেন নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে

ক্রিকেটারদের নিজ দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলার বিষয়টি হরহামেশাই চোখে পড়ে। বেন স্টোকস, জেসন রয়, জোফরা আর্চারসহ ইংল্যান্ডের বেশ কিছু তারকা ইংল্যান্ডে জন্মগ্রহণ না করেও খেলছেন ইংলিশদের হয়ে। তাছাড়াও পাকিস্তান ও ভারতীয় বেশ কয়েকজন ক্রিকেটারকেও অবসর নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের হয়ে খেলতে দেখা যায়। ক্রিকেটারদের এমন প্রবণতা দেখা গেছে ২০২২ সালেও। একনজরে দেখে নেওয়া যাক, যে ৪ ক্রিকেটার গত বছর নিজ দেশ ত্যাগ করে অন্য দেশের হয়ে খেলতে গিয়েছেন। ১) টিম ডেভিড আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে নিজের দেশ সিঙ্গাপুরের হয়ে প্রতিনিধিত্ব করেন টিম ডেভিড। এরপর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। ভারতের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে অজিদের:
আরও পড়ুন
শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৫,০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিনে ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পা রাখলেন কোহলি। বিরাটের আগে আর কোনও ক্রিকেটার এর চেয়ে কম ইনিংসে এই অনন্য উচ্চতায় পা রাখতে পারেননি। তাছাড়াও শচিন টেন্ডুলকার, রিকি পন্টিংকে ছাপিয়ে সবচেয়ে দ্রুত এই মাইলস্টোন পার করলেন ভারতের সাবেক অধিনায়ক। পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ২৫,০০০ রান পূর্ণ করতে শচিনের লেগেছিল ৫৭৭ ইনিংস। বিপরীতে ২৮ ইনিংস কম খেলে ৫৪৯ ইনিংসেই সেই নজির গড়লেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রানের রেকর্ড! বিরাট কোহলি (ভারত) ৫৪৯ ইনিংসে ২৫,০০০ রান পূর্ণ করেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.