সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শন মার্শ

শেয়ার

শেষ পর্যন্ত সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন শন মার্শ। গত ২২ বছর ধরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জার্সিতে শেফিল্ড শিল্ডে খেলেছেন। এবার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও সরে দাড়ালেন এ অজি তারকা।

২০০১ সালে ১৭ বছর বয়সে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর অস্ট্রেলিয়ার জার্সিতে তিন ফরম্যাটেই খেলেছেন বাঁহাতি এ ব্যাটার।

তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরি সহ ১২,০০০ এর বেশি রান রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ডও রয়েছে তার দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ১২ হাজার ৩২ রান করেছেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.