তজুমদ্দিনে অভয়াশ্রমে মাছ শিকার করায় ৪জেলে আটক, জব্দ নৌকা – জাল

শেয়ার

ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেন মৎস বিভাগের অভিযানকারী দল। এছাড়াও জব্দ করেন ১টি বেহেন্দি,৫টি মশরি জাল সহ ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২টি নৌকা ।

শুক্রবার সকালে আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মরিয়ম বেগমের কাছে হাজির করলে তিনি ২জেলেকে ১০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। এবং অপ্রাপ্ত ২জনকে তাদের অভিবাবকের মুছলেকা রেখে ছেড়ে দেন ।
এর আগে শুক্রবার ভোরে জব্দকৃত ১টি বেহুন্দি,৫টি মশরি ও ২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌকাগুলো মৎস অফিসের হেফাজতে রয়েছে।

তজুমদ্দিন উপজেলা ফিশারিজ কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতব্যাপী মেঘনায় বিভেন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলেদের আটক, অবৈধ জাল ও নৌকা জব্দ করা হয়। আটককৃত জেলেরা পাশ্ববর্তী উপজেলা বোরহান উদ্দিনের হাসান নগর ইউনিয়ের বাসিন্দা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা সচেষ্ট রয়েছি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.