সরকার বছরে ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
সরকার বছরে ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতালে কর্তৃক করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফলতার জন্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে দৈনিক অন্তত ১০ লাখ; বছরে ২৪ কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের বিনামূল্যের এ চিকিৎসার গড় হিসাব করা হলে দেখা যাবে, বছরে সরকার ১২ বিলিয়ন ডলারের চিকিৎসা সেবা দিচ্ছে। সরকারের দেওয়া বিনামূল্যে চিকিৎসা সেবা যদি বিদেশে নিতে হতো তাহলে মানুষের খরচ হতো ৬০ বিলিয়ন ডলার। অন্যদিকে দেশের প্রাইভেট মেডিকেলগুলো বছরে ১০ হাজার কোটি টাকার স্বাস্থ্যসেবা মানুষকে:
