পিএসজির হয়ে ডি মারিয়ার যে রেকর্ড ভাঙবেন মেসি
আজ ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং টেবিলে ১৫ নম্বরে থাকা স্ত্রাসবুর্গ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে ১ পয়েন্ট পেলেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হবে মেসি-এমবাপেদের। অন্যদিকে পিএসজি লিগ জিতলে রেকর্ড গড়বেন লিওনেল মেসি। সেই সাথে জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়ার ফরাসি এ টুর্নামেন্টে করা এক রেকর্ড নিজের করে নেয়ার সুযোগও আছে তার। ফরাসি ক্লাবটি লিগ জিতলে তাদের রেকর্ড ১১তম শিরোপা ঘরে উঠবে। অপরদিকে মেসির ব্যাক্তিগত তালিকায় উঠবে ৪৩তম শিরোপা। আর এতেই যৌথভাবে ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের সাথে শীর্ষে উঠে যাবেন মেসি। কেননা আলভেসের ঝুলিতেও রয়েছে ৪৩টি শিরোপা।:
