‘শেষ ম্যাচে’ও লিভারপুলের ত্রাতা ফিরমিনো

শেয়ার

গতকাল লিভারপুলের জার্সিতে ‘অ্যানফিল্ডে’ শেষ ম্যাচ খেলে ফেলেছেন ব্রাজিলীয় তারকা রবের্তো ফিরমিনো। অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ঘরের মাঠে সমর্থকদের কাছ থেকে ফিরমিনো পেয়েছেন অকৃত্রিম ভালোবাসা। ভক্তরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে বিদায় জানিয়েছেন তাঁকে।

অ্যানফিল্ডে ফিরমিনো শেষটা গোলে রাঙালেও জিততে পারেনি ক্লপের দল। ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা কার্যত শেষ অলরেডদের।

তবে কাসেমিরোর একমাত্র গোলে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে থেকে লিগ করাটা অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের।

শীর্ষে চারে থাকা বাকি তিন দল ম্যানসিটি, আর্সেনাল ও নিউক্যাসল। শেষবারের মতো অ্যানফিল্ডে খেলতে নামার আগে আবেগ ছুঁয়ে গিয়েছিল ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের, ‘সতীর্থদের, এই ক্লাব, বিশেষ করে সমর্থকদেরকে-আমি অবশ্যই মিস করব। সমর্থকদের আমি ভালোবাসি, এই আটটি বছর তারা আমাকে অনেক সমর্থন জুগিয়েছে।’ ২০১৫ সালে হফেনহাইম থেকে অ্যানফিল্ডে পা রাখেন ফিরমিনো। আট বছরের সাফল্য মোড়ানো ক্যারিয়ারে ৩৬১ ম্যাচে করেছেন ১১০ গোল। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.