শান্তর অসাধারণ শতক

শেয়ার

এক সময় ব্যাট হাতে ব্যর্থ হয়ে নেটিজেনদের বার বার সমালোচনার মুখে পড়তেন নাজমুল হোসেন শান্ত।

তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হাসছে তার ব্যাট। ধারাবাহিক ফর্ম ধরে রেখে রান করে সমালোচনার জবাব দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। এবার তিনি তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এতে আইরিশদের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয়ের পথে এগোচ্ছে তামিম ইকবালের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ২৩২ রান। তাওহিদ হৃদয় ৬৮ রান করে ফিরলেও নাজমুল হোসেন শান্ত ১০৩ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের জয়ের জন্য ৬৬ বলে দরকার ৮৮ রান, হাতে আছে ৬ উইকেট।

শুক্রবার (১২ মে) ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ৪৫ ওভারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান তাড়ায় দ্রুতই আউট হয়ে ফিরেছেন তামিম ইকবাল। চতুর্থ ওভারে মার্ক এডেয়ারের বলে লেগ স্কয়ারে ফ্লিক করতে গিয়ে শর্টে থাকা ফিল্ডার ডকরেলের হাতে তালুবন্দী হয়েছেন তিনি।

আউট হওয়ার আগে টাইগার অধিনায়ক করেছেন ১৩ বলে ৭ রান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.