খেলাধুলা

কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক মিরাজ

কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডেতে অধিনায়ক মিরাজ

দুই ম্যাচ খেলেই নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শনিবার ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টের কাছে বিশ্রামের আবেদন জানান এই দুই ওপেনার। বিসিবি সূত্রে জানা গেছে, চাওয়া অনুযায়ী নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে তামিম-লিটনকে বিশ্রাম দেবে বিসিবি। তাই শেষ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে মেহেদী হাসান মিরাজ। এমনকি দলে ফিরছেন মুশফিক ও তাসকিন। তিনজনই সর্বশেষ দুই ম্যাচের দলে ছিলেন না। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে হয়েছিল পরিত্যাক্ত। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা হেরেছে ৮৬ রানে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল।
আরও পড়ুন
ভারতের ভিসা পায়নি বাবররা; আইসিসির হস্তক্ষেপ কামনা পিসিবির

ভারতের ভিসা পায়নি বাবররা; আইসিসির হস্তক্ষেপ কামনা পিসিবির

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে আর দিন দশেক বাকি। কিন্তু এখনো নাকি ভারতে যাওয়ার ভিসাই পায়নি পাকিস্তান দল! খুব স্বাভাবিকভাবেই পাকিস্তান দল এখন টেনশনে পড়ে গেছে। এমনিতেই দুই দেশের বৈরি সম্পর্ক; তার ওপর ভিসা জটিলতা তৈরি হলে বাবর আজমদের বিশ্বকাপ খেলাই কঠিন হয়ে যাবে। তাই বিষয়টি সমাধানের জন্য আইসিসির হস্তক্ষেপ কামনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।   বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান দলের পরিকল্পনা ছিল, ভারতে যাওয়ার আগে দলের সংহতি বাড়াতে সবাই মিলে দুবাইয়ে ছুটির মেজাজে দুই:
আরও পড়ুন
বিশ্বকাপের থিম সং নিয়ে সমালোচনার ঝড়

বিশ্বকাপের থিম সং নিয়ে সমালোচনার ঝড়

ভারতের মাটিতে মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের। আজ (বুধবার) আসন্ন মেগা আসরের থিম সং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।  ভারতের পাঁচ শিল্পীর কণ্ঠে বেজে উঠেছে ‘দিল জশন বলে’, যার বাংলা করলে দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’। হিন্দি ভাষায় গাওয়া গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। ৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে পারফর্ম করেন বলিউড অভিনেতা রণবীর সিং ও গানের সুরকার প্রীতম। রণবীরের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। জানা গেছে, গানটির কোরিওগ্রাফিতে ছিলেন:
আরও পড়ুন
বিশ্বকাপে অনিশ্চিত সাউদি

বিশ্বকাপে অনিশ্চিত সাউদি

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলের চিন্তার যেন শেষই হচ্ছেনা। এসিএল ইনজুরির ফাঁদে পড়ে বিশ্বকাপ মিস করবেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, এমনটাই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত অবশ্য উইলিয়ামসন থাকছেন। দলকে নেতৃত্ব দিবেন তিনিই। তবে, কিউই টিম ম্যানেজমেন্টের স্বস্তি এখনো ফেরেনি। নতুন দুশ্চিন্তার নাম টিম সাউদি। বিশ্বকাপের বড় মঞ্চে তাকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে এখন থেকেই চলছে শঙ্কা।  ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাউদি। সেই ব্যাথা এখন পর্যন্ত সারেনি তার। বাধ্য হয়েই ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যেতেই হচ্ছে টিম সাউদিকে। বৃহস্পতিবার ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হবে এই পেসারের। তার পর সাউদি সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপে খেলার ব্যাপারে। আর:
আরও পড়ুন
বিশ্বকাপের আগে শীর্ষে সিরাজ

বিশ্বকাপের আগে শীর্ষে সিরাজ

কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে একাই গুড়িয়ে দিয়েছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তাঁর এমন অপ্রতিরোধ্য বোলিংয়েই আগে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানেই অল আউট হয়ে যায় লঙ্কানরা। পরে রোহিত শর্মারা জিতে নেয় টুর্নামেন্টের অষ্টম শিরোপা। এদিকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যক্তিগত অর্জনেও সবাইকে ছাড়িয়ে গেলেন সিরাজ। এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে বোলারদের আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় এক লাফই দিয়েছেন সিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৬.১ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি, লঙ্কানরাও গুঁড়িয়ে যায় মাত্র ৫০ রানেই। এমন দুর্দান্ত বোলিংয়ে কারণে র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার এখন সিরাজ। এশিয়া কাপে এবার সিরাজ বল:
আরও পড়ুন
মেসি-রোনালদো-নেইমার ছাড়া শুরু চ্যাম্পিয়ন্স লিগ

মেসি-রোনালদো-নেইমার ছাড়া শুরু চ্যাম্পিয়ন্স লিগ

বিশ্বের অন্যতম প্রতিযোগীতাপূর্ণ ক্রীড়া আয়োজন হিসেবে বিবেচনা করা হয় উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলকে। আর গত এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে রাজত্ব করেছেন প্রজন্মের দুই সেরা ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এ দুজনের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়রও।  তবে সময়ের পরিক্রমায় এ তিনজনই বদল করেছেন নিজেদের ঠিকানা, পাড়ি জমিয়েছেন নতুন গন্তব্যে। শুরুটা অবশ্য হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েই। একে একে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল নাসেরে। বিশ্বকাপ জয়ের পর মেসিও ঠিকানা করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এদিকে এবারের দলবদলের বাজারে নেইমারও পিএসজি ছেড়ে রোনালদোর পদাঙ্ক অনুসরণ করেছেন।:
আরও পড়ুন
ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস, বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস, বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ সংবাদমাধ্যমকে এ কথা জানান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত:
আরও পড়ুন
আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য: তানজিম সাকিব

আমি নিজেকে প্রস্তুত করছি আল্লাহর জন্য: তানজিম সাকিব

এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দারুণ পারফর্ম করেছেন। আর তাই প্রত্যাশিতভাবেই সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার। তবে এর মধ্যেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে তোপের মুখে পড়েছেন। ২০ বছর বয়সী এই পেসারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। মাস খানেক আগে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, 'ক্রিকেট আমার পেশা। এখান থেকে আমি উপার্জন করি। কিন্তু আমার আসল জীবন হলো... আমি পরকালে যদি সফল হতে না পারি তাহলে আসলে আমি ব্যর্থই থেকে যাব। আমি নিজেকে:
আরও পড়ুন
এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক

এশিয়ার সেরা হয়ে যা বললেন ভারতীয় অধিনায়ক

শ্রীলংকাকে হারিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা জিতল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।  রোববার শ্রীলংকায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ১৫.২ ওভারে ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত।অষ্টম শিরোপা জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, এটা একটি দুর্দান্ত পারফরম্যান্স ছিল, বিশেষ করে ফাইনালে এসে এরকম খেলা। আমাদের পেস বোলাররা কঠোর পরিশ্রম করেছে, তাদের এভাবে জ্বলে উঠতে দেখে আমি খুবই আনন্দিত। ফাইনাল ম্যাচে এমন পারফরম্যান্স হবে আমি কখনো ভাবিনি। ভারতীয় অধিনায়ক আরও বলেন, আমরা এই সিরিজে যথাসাধ্য চেষ্টা করেছি। এই শিরোপা জয় বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে শুরুতে চাপে পড়ে যাওয়ার:
আরও পড়ুন
এশিয়া কাপ ফাইনাল: শিরোপা ঘরে তুলল ভারত

এশিয়া কাপ ফাইনাল: শিরোপা ঘরে তুলল ভারত

শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে ১০ উইকেটের বিশাল জয় পায় বিরাট কোহলি ও রোহিত শর্মারা।  শিরোপা জিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও পায় ভারত। চ্যাম্পিয়ন হয়ে ভারত পায় ২ লাখ ডলার। এই টাকা সাধারণত দলের সব সদস্য এবং সাপোর্ট স্টাফদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া শ্রীলংকা পায় ১ লাখ ডলার। এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা বাংলাদেশ ও পাকিস্তান পায় ৫১ লাখ টাকা করে। পঞ্চম স্থানাধিকারী আফগানিস্তান পেয়েছে ১০ লাখ টাকা। তবে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসে ষষ্ঠ দল হিসেবে শেষ করা নেপাল কোনো অর্থ পাবে না। প্রতিটি ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.