মেসি-রোনালদো-নেইমার ছাড়া শুরু চ্যাম্পিয়ন্স লিগ

শেয়ার

বিশ্বের অন্যতম প্রতিযোগীতাপূর্ণ ক্রীড়া আয়োজন হিসেবে বিবেচনা করা হয় উয়েফা আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলকে। আর গত এক যুগেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে রাজত্ব করেছেন প্রজন্মের দুই সেরা ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এ দুজনের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়রও। 

তবে সময়ের পরিক্রমায় এ তিনজনই বদল করেছেন নিজেদের ঠিকানা, পাড়ি জমিয়েছেন নতুন গন্তব্যে। শুরুটা অবশ্য হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েই। একে একে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল নাসেরে। বিশ্বকাপ জয়ের পর মেসিও ঠিকানা করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।

এদিকে এবারের দলবদলের বাজারে নেইমারও পিএসজি ছেড়ে রোনালদোর পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি যোগ দিয়েছেন আল হিলালে। বর্তমান সময়ের অন্যতম সেরা তিন তারকার কেউ ই আর নেই ইউরোপের কোনো ক্লাবে।তাই এবারও প্রথম মেসি-নেইমার-রোনালদোকে ছাড়াই আয়োজিত হতে চলেছে ইয়রোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরের।

ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে নিজেকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা বানিয়েছিলেন রোনালদো। টানা তিন বার এ প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বনেদী এ আসরে সবথেকে বেশি গোলের রেকর্ডটিও তাঁর নামেই, এবং ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়ালের হয়ে জিতেছেন মোট ৫টি শিরোপা।

এদিকে মেসিও বার্সেলোনার হয়ে চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এ প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনিই। এদিকে নেইমারও বার্সেলোনার হয়ে একবার হয়েছেন ইউরোপের চ্যাম্পিয়ন। কিন্তু যাদের ছাড়া কল্পনাই করা যেত জমজমাট এই শিরোপা লড়াই তাদের ছাড়াই আজ শুরু হবে ২০২৩-২৪ মৌসুম।

আজ থেকে শুরু হতে যাওয়া গ্রুপ পর্বের লড়াইয়ে প্রথম দিনেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, গতবারের ট্রেবলজয়ীদের আজকের প্রতিপক্ষ রেড স্টার। আবার গত দুই মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা মাঠে নামবে অ্যান্টওয়ার্পের বিপক্ষে। ইতালিয়ান ক্লাব এসি মিলান মাঠে নামবে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। অপরদিকে দিনের বড় ম্যাচে পিএসজি মুখোমুখি হবে বুন্দেসলিগার বুরুশিয়া ডর্টমুন্ডের।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.