খেলাধুলা

সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

সিরাজ ঝড়ে লজ্জার রেকর্ড গড়ে অলআউট শ্রীলঙ্কা

মোহাম্মদ সিরাজ ঝড়ে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা, যা তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।   বিস্তারিত আসছে...
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন; আছেন মাহমুদ উল্লাহ-সৌম্য

নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন; আছেন মাহমুদ উল্লাহ-সৌম্য

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। এই সিরিজে মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকবেন। দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে। আজ শনিবার সন্ধ্যায় এই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনে বিশ্বকাপ থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে। মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৩:
আরও পড়ুন
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে আজ দেশে ফিরেছে টাইগাররা। আসন্ন বিশ্বকাপের আগে আগামী ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। লিটন দাসকে অধিনায়ক করে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে টাইগার ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ খেলে আসা একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিবি। দলের নিয়মিত সব তারকাদের এই সিরিজে বিবেচনা করেনি নির্বাচকরা। বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ক্রিকেটারকে দিয়ে ঝুঁকি নিতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দলে ফিরেছেন ওপেনার তামিম:
আরও পড়ুন
এশিয়া কাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

এশিয়া কাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ দল

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের মিশন শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা। আরও পড়ুন ফাইনালে শ্রীলঙ্কা দলে নেই থিকসানা এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল। শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ রানের জয় পেয়েছে শক্তিসালী ভারতের বিপক্ষে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন
ফাইনালে শ্রীলঙ্কা দলে নেই থিকসানা

ফাইনালে শ্রীলঙ্কা দলে নেই থিকসানা

এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে ভারত। তবে প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল রোহিত শর্মার দল। আর পাকিস্তানকে বাঁচা- মরার ম্যাচে হারিয়ে ফাইনালের টিকিট কাটে শ্রীলঙ্কা। আগামীকাল ১৭ সেপ্টেম্বর রোববার, ঘরের মাঠ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয়দের বিপক্ষে শিরোপার লড়াইয়ে  নামবে তারা। তবে এ ম্যাচে দলের দুরুত্বপূর্ণ সদস্য স্পিনার মাহেশ থিকসানাকে পাচ্ছে না লঙ্কানরা। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব

বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব

এশিয়া কাপে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টাইগারদের প্রতিপক্ষ এখনো পর্যন্ত অপরাজেয় ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে সাকিব-হৃদয়ের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানে থেমেছে টাইগাররা। সে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিম হাসান সাকিবের ঝড়ে টপ অর্ডার দুই উইকেট হারায় ভারত। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শুভমান গিলের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে ভারত। সঙ্গে যোগ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। এবার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত:
আরও পড়ুন
রাতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

রাতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি। এদিকে লা পাজ শহরের স্তাডিও হের্নান্দো সিলেসে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচু এই ভেন্যুতে বড় পরীক্ষা দিতে হবে আর্জেন্টাইনদের। তাই স্বাভাবিকভাবেই এখানে অক্সিজেনের সমস্যা রয়েছে। বিশেষ করে এই অঞ্চলে অক্সিজেনের সমস্যায় ভোগেন সমতলের মানুষ। সেখানে পৌঁছানোর পর অনুশীলন করার সময়েই অক্সিজেন শূন্যতায় ভোগতে শুরু করেন আকাশি-নীল শিবিরের ফুটবলাররা। তবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদেরকে অক্সিজেন টিউব সরবরাহ করা হয়। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টে আলবিসেলেস্তেদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, পুরো অনুশীলন সেশনজুড়ে বাতাস:
আরও পড়ুন
যে সমীকরণে এখনও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

যে সমীকরণে এখনও ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

উড়ন্ত পাকিস্তানকে মাটিতে নামালো ভারত। রেকর্ড ২২৮ রানের জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের মিশন শুরু করেছে রোহিত শর্মার দল। আর পাকিস্তানের এই বিশাল ব্যবধানে হারের পর এশিয়া কাপের ফাইনালে নাম লেখানোর স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারার কারণে এক প্রকারে এশিয়া কাপের মিশন থেকে টাইগারদের ছিটকে পড়াটা অনেকটাই সুনিশ্চিত। কিন্তু সোমবার পাকিস্তানের হারে ফাইনালের হাতছানি দেখছে বাংলাদেশ। তবে ফাইনালের রাস্তাটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ নয়। কেননা বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয়ের পাশাপাশি চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা নিজেদের শেষ দুই ম্যাচে যদি ভারত ও পাকিস্তান দুই দলকেই হারাতে পারে:
আরও পড়ুন
পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত

পাকিস্তানকে রেকর্ড ব্যবধানে হারাল ভারত

লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া শতকে পাকিস্তানকে কঠিন লক্ষ্য দিয়েছিল ভারত। বল হাতে তা আরও কঠিন করে তুললেন কুলদিপ যাদব। বাঁহাতি স্পিনারের ঘূর্ণীতে দিশা খুঁজে পেলেন না পাক ব্যাটাররা। দেড়শর আগেই গুটিয়ে বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে পাকিস্তান। রানের ব্যবধানে ভারতের কাছে এটিই তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। পাকিস্তানের বিপক্ষে যা ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড। জিততে হলে পাকিস্তানকেও করতে হতো রান তাড়ার রেকর্ড। কিন্তু তার ধারে কাছেও যেতে পারল না দলটি। ৩২:
আরও পড়ুন
স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ২৫৮ রান

স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ২৫৮ রান

সংক্ষিপ্ত স্কোর:  শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০,  নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮) সেঞ্চুরি করতে শেষ ওভারে সাদিরা সামারাবিক্রমাকে করতে হতো ১৭ রান। তৃতীয় বলে স্ট্রাইকে গিয়ে প্রত্যাশিতভাবে আগ্রাসী হয়ে ওঠেন তিনি।তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে টানা চার ও ছয়ও মারেন। পঞ্চম বলে টাইমিংয়ে গড়বড় করে রান নিতে পারেননি। শেষ বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮ চার ও ২ ছয়ে ৯৩ রানে অপরাজিত ছিলেন সাদিরা। তার শেষ দিকের ঝড়ে আড়াইশ পার করা নিয়ে শঙ্কায় থাকা শ্রীলঙ্কা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.