ছিন্নমূল শিশুদের সাক্ষর শেখালো ইবির লেখক ফোরাম
ইবি সংবাদদাতা: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পোস্টারিং কার্যক্রম ও ছিন্নমূল শিশুদের মাঝে ‘সাক্ষরতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি’ পালন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া কোর্ট স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি। ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে বাস্তবায়ন এবং বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে জনসচেতনতার জন্য পোস্টারিং কার্যক্রম ও সমাজে অবহেলিত এবং স্বাভাবিক শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের অক্ষর জ্ঞান প্রদানের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সংগঠনটির সভাপতি আবু তালহা আকাশের নেতৃত্ব কুষ্টিয়া কোর্ট স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় সকাল সাড়ে ১০ টায় এই কর্মসূচি শুরু:
