ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস, বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম

শেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের পেসার তানজিম হাসান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ সংবাদমাধ্যমকে এ কথা জানান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে তানজিমের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। যেসব পোস্ট তার ফেসবুকে এসেছে…তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে যে পোস্ট দিয়েছে, তা নিজে থেকে দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি (দুঃখিত)।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.