আন্তর্জাতিক

মারিউপোলের একই বাড়ি  থেকে ১০০ লাশ উদ্ধার

মারিউপোলের একই বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার

রাশিয়া অধিকৃত শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টির চেয়েও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো। সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, লিওবেরেজনি  জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে  বাড়িটি বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, লাশগুলো এখনো  ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।
আরও পড়ুন
রাশিয়াকে জার্মানির সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি

রাশিয়াকে জার্মানির সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের। সর্বশেষ এ তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে। বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ কথা বলেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার পর নাৎসি জার্মানি যা করেছিল, সেই একই কাজ গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে করেছে রাশিয়া। তিনি জানান, আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটি র পুনরাবৃত্তি হয়েছে।
আরও পড়ুন
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে  ৯২০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০

আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ভূমিকম্পে প্রায় ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকতিকা প্রদেশের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটের দিকে ভূমিকম্পটির উৎপত্তি হয়। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং  ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয় বলে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও  বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুল:
আরও পড়ুন
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ২৫০ জনের প্রাণহানি

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ২৫০ জনের প্রাণহানি

আফগানিস্তানে আজ ভোরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর। বুধবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের, ধ্বংসস্তূপ এবং বাড়িঘর ধ্বংস দেখানো হয়েছে। পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ,:
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার  প্রথম হিজাবধারী সিনেটর ফাতিমা

অস্ট্রেলিয়ার প্রথম হিজাবধারী সিনেটর ফাতিমা

মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন ফাতিমা পেমান। তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম সিনেটর। ২৭ বছর ফাতিমাই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী মুসলিম নারী। তাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। জুলাইয়ে দায়িত্ব গ্রহণ করবেন পশ্চিম অস্ট্রেলিয়া থেকে নির্বাচিত এ সিনেটর। ফাতিমা বলেন, ‘সোমবার চূড়ান্ত ফল আসার পর ফাতিমা বলেন, আমি আফগান ও মুসলিম। তবে সেই পরিচয়ের আগে আমি একজন অস্ট্রেলিয়ান লেবার সিনেটর। আমি বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয়, লিঙ্গ, বয়স ইত্যাদি পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব অস্ট্রেলিয়ান নাগরিকের প্রতিনিধিত্ব করছি।’ হিজাব পরার বিষয়টিকে অস্ট্রেলিয়ার সংস্কৃতিতে স্বাভাবিক করতেও কাজ করতে চান ফাতিমা। তিনি বলেন, ‌‘আমি তরুণ অস্ট্রেলিয়ানদের অনুপ্রেরণা হতে চাই।:
আরও পড়ুন
তুরস্কের পাশে দাঁড়ালেন ন্যাটো মহাসচিব

তুরস্কের পাশে দাঁড়ালেন ন্যাটো মহাসচিব

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর  ‍মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, এই জোটে সুইডেন এবং ফিনল্যান্ডের যোগ দেওয়ার ব্যাপারে তুরস্ক যে উদ্বেগ জানিয়েছে তা বৈধ এবং সঠিক। স্টলটেনবার্গ বলেন, তুরস্ক  সন্ত্রাসবাদ ও অস্ত্র রপ্তানির ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। আমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে যে, ন্যাটো জোটের কোনো সদস্য তুরস্কের মতো এত বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়নি। খবর রয়টার্সের। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিস্তোর সঙ্গে রোববার যৌথ  সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্টলটেনবার্গ। তিনি বলেন, ন্যাটো জোটে যোগ দেওয়ার জন্য সুইডেন ও  ফিনল্যান্ডের সঙ্গে তুরস্কের যে টানাপোড়েন চলছে, তা দ্রুত নিষ্পত্তি করা দরকার এবং এ জন্য আলোচনায় বসতে হবে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র বিমানবন্দরে বাতিল করছে বাধ্যতামূলক করোনা টেস্ট

যুক্তরাষ্ট্র বিমানবন্দরে বাতিল করছে বাধ্যতামূলক করোনা টেস্ট

বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল কররছে যুক্তরাষ্ট্রে। প্রশাসনের একজন উর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার মধ্যরাত যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিতে এখনই ভ্রমণ বিষয়ক নিষেধজ্ঞা শিথিলে রাজি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট; কিন্তু দেশের বিমান পরিষেবা সংস্থাগুলোর অব্যাহত আবেদন ও চাপের মুখে তাদের শান্ত করতে নতুন এই আদেশ দেন তিনি।
আরও পড়ুন
চীন-রাশিয়াকে যে কারণে দুষছে যুক্তরাষ্ট্র

চীন-রাশিয়াকে যে কারণে দুষছে যুক্তরাষ্ট্র

কোরীয় উপদ্বীপে অশান্তি তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন ও রাশিয়া। এসময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনতে যাওয়া নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটোর বিষয়েও তাদের ব্যাখা দিয়েছে মস্কো ও বেইজিং। চীনের রাষ্ট্রদূত ঝাং জুং জাতিসংঘের সাধারণ পরিষদকে গতকাল বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কারণে কোরিয় উপদ্বীপে অশান্তি বিরাজ করছে। তিনি ওয়াশিংটনকে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। ঝাং জুং জানান, ‘অনেক বিষয় আছে যা যুক্তরাষ্ট্র করতে পারে। যেমন উত্তর কোরিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল করা। দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়া বাতিল করা।’ মস্কোর সহকারী রাষ্ট্রদূতও জাতিসংঘের প্রতি উত্তর কোরিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়া:
আরও পড়ুন
ইরানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

ইরানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১০

ইরানে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। আংশিক লাইনচ্যুত হয়ে ট্রেনটির ১০ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫০ জন।  আজ বুধবার সকালের শুরুতে দক্ষিণ-পূর্ব ইরানের মরুভূমি শহর তাবাস এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি। বলা হয়েছে, ট্রেনের ৭টি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং   উদ্ধারকারী দল গেছেন।
আরও পড়ুন
রাশিয়া-ইউক্রেনকে নতুন আলোচনার প্রস্তাব এরদোয়ানের

রাশিয়া-ইউক্রেনকে নতুন আলোচনার প্রস্তাব এরদোয়ানের

সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনকে নতুন করে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ  এরদোয়ান। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদায়ান বলেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে। গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু’ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.