আন্তর্জাতিক

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, ইরানসহ আরও বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ১০ জুলাই। অন্যদিকে, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয় ৯ জুলাই। করোনা মহামারির ধাক্কা সামলে এ বছর দেশগুলোতে অনেকটাই বিধিনিষেধ মুক্ত হয়ে ঈদের আনন্দ উপভোগ করেছের ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলমানদের কাছে ঈদুল আজহা হল ‘ত্যাগের উৎসব’।
আরও পড়ুন
চীনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু, দুই বছর পর

চীনের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু, দুই বছর পর

করোনা বিধিনিষেধের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর বিমানের আন্তর্জাতিক ফ্লাইট শুরু করেছে চীন। গত কয়েকদিন ধরে দেশটির বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর বিমান ওঠা-নামা করছে। ২০২০ সালের শুরুর দিকে প্রথমে চীনেই ধরা পড়ে করোনা সংক্রমণ। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে মহামারীর রুপ নেয়। মহামারির শুরুতেই ২০২০ সালের মার্চ মাসেই চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে বিশ্বের শতাধিক দেশের সঙ্গে দেশটির বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনকালীন সময় ৭ দিন থেকে ৩ দিনে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন
দাবি রাশিয়ার, দুই সপ্তাহে ইউক্রেনের ৫৪৬৯ সেনা নিহত

দাবি রাশিয়ার, দুই সপ্তাহে ইউক্রেনের ৫৪৬৯ সেনা নিহত

যুদ্ধে গত দুই সপ্তাহে ইউক্রেনের লিসিচানস্ক ও সেভেরোডোনেটস্ক এলাকায় সাড়ে পাঁচ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করছে রাশিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সের্গেই শোইগু বলেন, গত দুই সপ্তাহ ধরে রুশ বাহিনীর ঘিরে রাখা ইউক্রেনের লিসিচানস্ক এবং সেভেরোডোনেটস্ক শহরেই এ সংখ্যক সেনাসদস্য হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক দখলে অংশ নেওয়া রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি তাদের বীরের মর্যাদা দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। এছাড়া তাদের বিশ্রামে পাঠাতে প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। সেভেরোডোনেটস্কের মতো লিসিচানস্ক:
আরও পড়ুন
মণিপুরে ভূমিধসে নিখোঁজ ৩৮, নিহত ২৪

মণিপুরে ভূমিধসে নিখোঁজ ৩৮, নিহত ২৪

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আছেন ৩৮ জন। নিহতদের মধ্যে ১৮ জন ভারতীয় জওয়ান। ‘শনিবার কর্মকর্তারা বলেছেন, মনিপুরের ননি জেলায় টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে এই ভূমিধস দেখা দেয়। এর ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। এ পর্যন্ত টেরিটোরিয়াল আর্মির ১৩ সদস্য এবং বেসামরিক ৫ সদস্যকে উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা আরও বলেছেন, টুপুল রেলওয়ের নির্মাণ প্রতিষ্ঠানের কাছে অবস্থিত টেরিটোরিয়াল আর্মি ক্যাম্প। বুধবার রাতে সেখানে এই ভূমিধস হয়। এরপর ঘটনা জানাজানি হওয়ার পর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ভারতীয় আর্মি, আসাম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মি, কেন্দ্রীয় ও রাজ্যের দুর্যোগ বিষয়ক বাহিনী।
আরও পড়ুন
ইসরায়েলের নতুন হলেন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

ইসরায়েলের নতুন হলেন প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সময় পর্যন্ত দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন ইয়ার লাপিদ। নাফতালি বেনেট প্রধানমন্ত্রী হওয়ার এক বছরের মাথায় ইহুদি এই দেশটির নতুন নেতা হিসেবে দায়িত্ব নিলেন তিনি। সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আগেই জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন বলে নির্ধারণ করা হয়। সেই হিসেবে নির্বাচন অনুষ্ঠিত হবে জোটসঙ্গী ইয়াইর লাপিদের অধীননে।  আগামী ১ নভেম্বর দেশটিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইহুদি এই দেশটিতে।
আরও পড়ুন
৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা

৯ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আগামী ৯ জুলাই পালিত হবে। আজ বুধবার (২৯ জুন) দেশটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামী ৮ জুলাই মোতাবেক ৯ জিলহজ ১৪৪৩ হিজরি শুক্রবার পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পলিত হবে ৯ জুলাই শনিবার।
আরও পড়ুন
নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু!

নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসীর মৃত্যু!

দক্ষিণ সেনেগালে একটি নৌকায় আগুন লেগে অন্তত ১৪ অভিবাসী মারা যান। স্থানীয় একজন মেয়র এবং এক স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মঙ্গলবার এ কথা জানান। সোমবার আগুন লাগার পর কাসামান্সের উপকূলীয় শহর কাফাউন্টাইনের মেয়র ডেভিড দিয়াট্টা বলেন, ‘আমরা ১৪ টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হয়।’ শহরের প্রধান নার্স বুরামা ফাবোর বলেছেন, ২১ জন আহত হয়েছে, এদের মধ্যে ৪ জনের পোড়া গুরুতর। কাটিতে প্রায় ১৪০ জন লোক ছিল , যাদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে ৯০ হন প্রাণে রক্ষা পেয়েছেন। মেয়র দিয়াট্টা বলেছেন, ‘সেখানে গিনি, নাইজেরিয়া, গাম্বিয়া ও সেনেগালের নাগরিকরা রয়েছেন।’ তবে এখনো নিখোঁজদের:
আরও পড়ুন
ইউক্রেনের শপিংমলে ভয়াবহ হামলা, নিহত ১৬

ইউক্রেনের শপিংমলে ভয়াবহ হামলা, নিহত ১৬

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিংমলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটে এ ঘটনা। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে অ্যামস্টোর নামে শপিংমলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শপিংমলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শপিংমলে কতজন লোক ছিল সেটি জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল। ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীদের ধারণা, এটি হয়তো একটি গাইডেড মিসাইল বা:
আরও পড়ুন
ইসরাইলকে ৫ মিনিটেই ধ্বংস করতে পারে ফিলিস্তিন!

ইসরাইলকে ৫ মিনিটেই ধ্বংস করতে পারে ফিলিস্তিন!

ইসরাইলের সঙ্গে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েক মিনিটের মধ্যে ইসরাইলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। রোববার (২৬ জুন) এসব কথা বলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। লেবাননের রাজধানী বৈরুতে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইসরাইলের সঙ্গে কয়েকটি  আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের কঠোর নিন্দা জানান তিনি। হামাস নেতা আরো বলেন, ‘৭৪ বছর আগে থেকেই লেবানন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল ছিল। এখন আমরা আল-আকসা মসজিদের মুক্তি আসন্ন মনে করি। কারণ, আমরা এখন বিজয় ও উন্নয়নের যুগে অবস্থান করছি। এ উন্নয়ন ও বিজয়ের বিষয়টি আমাদের জনগণ নির্ধারণ করবে।’
আরও পড়ুন
ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের  পর বিস্ফোরণ

ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ

ইসরাইলের বন্দর নগরী  হাইফায় একটি শিল্প ভবনে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণের হয়েছে। রোববার ভোরে হাইফার  বার ইয়েহুদা  সড়কের ওই ভবনে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে। এর পাশেই রয়েছে একটি আবাসিক ভবন। কী কারণে আগুন  দ্রুত ছড়িয়ে পড়ছে তা বলতে পারেননি সংশ্লিষ্টরা।  অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী ভবন থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব  হয়েছে। তেলআবিবের দক্ষিণের রিশন  লেজিওন শহরের একটি উন্মুক্ত পার্কিং লটে দু'টি বাসে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটলো।  গত ১৯ জুন ওই দু'টি বাসে কেউ আগুন দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.