ইসরাইলের হাইফায় শিল্প ভবনে আগুনের পর বিস্ফোরণ

শেয়ার

ইসরাইলের বন্দর নগরী  হাইফায় একটি শিল্প ভবনে আগুন লাগার পর সেখানে কয়েকটি বিস্ফোরণের হয়েছে।

রোববার ভোরে হাইফার  বার ইয়েহুদা  সড়কের ওই ভবনে আগুন লাগে। সেখানে দাহ্য পদার্থ রয়েছে বলে জানা গেছে। এর পাশেই রয়েছে একটি আবাসিক ভবন।

কী কারণে আগুন  দ্রুত ছড়িয়ে পড়ছে তা বলতে পারেননি সংশ্লিষ্টরা।  অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে পার্শ্ববর্তী ভবন থেকে তিনজনকে উদ্ধার করা সম্ভব  হয়েছে।

তেলআবিবের দক্ষিণের রিশন  লেজিওন শহরের একটি উন্মুক্ত পার্কিং লটে দু’টি বাসে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পর এই ঘটনা ঘটলো।  গত ১৯ জুন ওই দু’টি বাসে কেউ আগুন দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.