আন্তর্জাতিক

কানাডায় ঝড়ে ৮ জনের প্রাণহানি, বিদ্যুৎহীন লাখো মানুষ

কানাডায় ঝড়ে ৮ জনের প্রাণহানি, বিদ্যুৎহীন লাখো মানুষ

কানাডার সবচেয়ে জনবহুল দুই প্রদেশ অন্টারিও ও কিবেকে প্রবল বজ্রঝড়ে আট জনের মৃত্যু হয়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি গ্রাহক। সুত্র জানায়, অন্টারিও ও কিবেক প্রদেশের ওপর দিয়ে শনিবার বিকালে দুই ঘণ্টার বেশি সময় ধরে বজ্রসহ ঝড় বয়ে যায়। টর্নেডোর মতো শক্তি নিয়ে আঘাত হানা ওই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার। ঝড়ের তাণ্ডবে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, অনেক বিদ্যুৎ-বিতরণ টাওয়ার উল্টে পড়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বেশিরভাগ মৃত্যুর হয়েছে গাছ বা গাছের ভারী ডালের নিচে চাপা পড়ে। বিদ্যুৎ সরবরাহ সচল করতে রোববারও ব্যাপক তৎপরতা চালিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন,:
আরও পড়ুন
মাংকিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য  সংস্থার সতর্কতা

মাংকিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বিশ্বজুড়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে মাংকিপক্স। এরই মধ্যে ১৫টি এই রোগ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ফলে এই রোগ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মাংকিপক্সের প্রাদুর্ভাব এমন সব দেশে ঘটছে যেখানে এ ভাইরাসটির স্বাভাবিক আবাসস্থল নয়। আর মাংকিপক্সে যারা সংক্রমিত হচ্ছেন তাদের অনেকেই সমকামী বা উভকামী যুবক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী মাংকিপক্স রোগ মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যাদের লক্ষণ আছে এমন ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আসার মাধ্যমে এটি হচ্ছে। ডব্লিউএইচওর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড হেম্যান জানিয়েছেন, এটি যৌন সংক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। এটা যৌনবাহিত রোগের মতোই সংক্রমিত হচ্ছে, যা ছড়িয়ে পড়ছে:
আরও পড়ুন
দেশজুড়ে লকডাউন দিয়েছে উত্তর কোরিয়া, করোনার প্রথম রোগী শনাক্ত

দেশজুড়ে লকডাউন দিয়েছে উত্তর কোরিয়া, করোনার প্রথম রোগী শনাক্ত

বিশ্বজুড়ে আবারও হানা দিয়েছে করোনাভারাস। উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। এরপর দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মে)দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে ‍ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি।  গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৯২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ১০২ জন।
আরও পড়ুন
ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষে নির্বাচনের ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সমর্থকদের উদ্দেশে ৬৪ বছর বয়সী মার্কোস বলেছেন, ‘আশা করছি, আপনারা আমাদের বিশ্বাস করতে গিয়ে ক্লান্ত হবেন না। আমাদের প্রচুর কাজ করতে হবে।’ ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র দেশটিতে ‘বংবং মার্কোস’ নামেই বেশি পরিচিত। ফিলিপিনো এ রাজনীতিবিদ ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত সিনেটরের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস সিনিয়রের ছেলে। ১৯৬৫ থেকে ১৯৮৬ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ফার্ডিনান্দ।
আরও পড়ুন
পদত্যাগ করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। সোমবার তিনি পদত্যাগ করেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে । গত শুক্রবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। প্রেসিডেন্ট গোটাবায়া প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। গত এপ্রিল থেকে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। এরপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়। অর্থনীতিবিদরা বলেছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে।  
আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মালয়েশিয়ায়

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মালয়েশিয়ায়

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হোন। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন এ উৎসব। করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদ। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে । সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
আফগানিস্তানে আজ ঈদ

আফগানিস্তানে আজ ঈদ

মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছে দেশটির মানুষ। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার রোববার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফারাহ, গজনি, কান্দাহার ও ঘোর এলাকা থেকে চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে, তাই রোববার দেশটিতে ঈদুল-ফিতর উদ্‌যাপন করা হবে। উল্লেখ্য, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আকাশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে ঈদুল ফিতর উদ্‌যাপন হবে আগামীকাল সোমবার (২ মে)।
আরও পড়ুন
আজ জাতিসংঘ মহাসচিব-পুতিনের মধ্যে সাক্ষাৎ

আজ জাতিসংঘ মহাসচিব-পুতিনের মধ্যে সাক্ষাৎ

মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাক্ষাতের কথা রয়েছে আজ। বলা হয়েছে,পুতিন-গুতেরেসের আলোচনার মূল ফোকাস থাকবে অবরুদ্ধ শহর মারিউপোল। রাশিয়া এই শহরটি বিজয়ের দাবি করেছে। যদিও তারা এখনো শহরটিতে অবস্থিত আজভস্তাল ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই কারখানায় কয়েকশ বেসামরিক নাগরিকের সঙ্গে বেশ সংখ্যক ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছে। জাতিসংঘের কাছে ইউক্রেন আজভস্তাল কারখানা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর খেলার নিশ্চয়তা (গ্যারান্টি) চেয়েছে।
আরও পড়ুন
হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে ৬জন নিহত

হাইতিতে বিমান বিধ্বস্ত হয়ে ৬জন নিহত

হাইতিতে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে অন্তত নিহত হয়েছেন ৬জন। গতকাল বুধবার ক্যারিবীয় দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের একটি ব্যস্ত রাস্তায় বিমানটি আঁছড়ে পড়লে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাইতির সিভিল এভিয়েশন অথরিটি। তারা জানিয়েছে, হাইতির রাজধানী থেকে জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেলে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, এরপর বিপদ সতর্কতা পাঠানোর একপর্যায়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।
আরও পড়ুন
মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করার আহ্বান রাশিয়ার

মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণ করার আহ্বান রাশিয়ার

মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া। এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে মারিউপোলে আরো কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে রাশিয়া। দেশটি বলেছে, এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। এ জন্য তারা কিয়েভের দিকে না তাকিয়ে নিজেদের সিদ্ধান্ত নিজেদের নেয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনের সৈন্যদের।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.