পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মালয়েশিয়ায়

শেয়ার

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হোন।

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন এ উৎসব। করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদ। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন।

সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.