রাশিয়াকে জার্মানির সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি

শেয়ার

চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে বারবারই তুলনা হচ্ছে গত শতাব্দীতে হয়ে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের।

সর্বশেষ এ তুলনা টানলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তার দাবি, ইউক্রেন যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনরাবৃত্তি হচ্ছে।

বুধবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ কথা বলেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ১৯৪১ সালের ২২ জুন সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করার পর নাৎসি জার্মানি যা করেছিল, সেই একই কাজ গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে করেছে রাশিয়া।

তিনি জানান, আজ ২২ জুন, যুদ্ধে নিহতদের শোক ও স্মরণ দিবস। বিংশ শতাব্দীর এই যুদ্ধ ইতিহাসে চিরকাল থাকবে এবং এর পুনরাবৃত্তি হবে না। কিন্তু এটি র পুনরাবৃত্তি হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.