বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শেয়ার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাধীন দেশে ১৯৭২ থেকে ১৯৭৫, ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত টানা ক্ষমতায় দলটি।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির সংকট পেরিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে ভিন্নমাত্রা যোগ করবে পদ্মা সেতুর উদ্বোধন।

ক্ষমতাসীন দল হিসাবে আওয়ামী লীগ সরকারের মেয়াদে পদ্মা সেতুর বাস্তবায়ন বাংলাদেশের যোগাযোগ খাতে অভূতপূর্ব সাফল্য দ্বার উন্মোচন করবে। পদ্মা পাড়ের মানুষ এখন স্বপ্ন পূরণের বাস্তবতায় অপেক্ষার প্রহর গুনছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.