আন্তর্জাতিক

কেনিয়ার নতুন প্রেসিডেন্ট রুটো

কেনিয়ার নতুন প্রেসিডেন্ট রুটো

নাটকীয় দৃশ্যের মধ্য দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রুটো তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গাকে অল্প ভোটে পরাজিত করেছেন। সরকারি ফলাফল অনুসারে উইলিয়াম রুটো ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। রাইলা ওডিঙ্গার প্রচারণা দলের লোকজনের প্রতিবাদ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ফল ঘোষণা বিলম্বিত হয়। নির্বাচন কমিশনের সাত সদস্যের মধ্যে চারজনই এই ফলাফলকে ‘অস্বচ্ছ’ অভিহিত করে তা সমর্থন করতে অস্বীকার করেছেন। স্বাধীন নির্বাচনী ও সীমানা কমিশনের ভাইস-চেয়ারপারসন জুলিয়ানা চেরেরা জানান, ‘নির্বাচনের এই শেষ পর্যায়ের অস্বচ্ছ প্রকৃতির কারণে যে ফলাফল ঘোষণা হচ্ছে তার দায় নিতে পারি না। …আমরা একটি বিশদ বিবৃতি দিতে যাচ্ছি... এবং আবার কেনীয়দের:
আরও পড়ুন
কাবাশরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

কাবাশরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

নিয়মানুযায়ী প্রতি বছর ২বার কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। সে অনুযায়ী সোমবার আরবি ১৪৪৪ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এ স্থাপনা ধৌত করা হয়। এ বছর কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।  বলা হয়, দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার কাজ করেন তার ছেলে মোহাম্মদ। খবরে বলা হয়, আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস যুবরাজ ও তার সঙ্গীদের স্বাগত জানান। কাবা শরিফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ও:
আরও পড়ুন
ট্রাম্পের বাড়ি  থেকে গোপন নথি জব্দ

ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি জব্দ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে ১১ সেট গোপনীয় নথি জব্দ করেছে এফবিআই। নথি জব্দের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, তিনি কোনো অপরাধ করেননি। নথিগুলোতে গোপন কিছুই নেই। শুক্রবার (১২ আগস্ট) ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি করে নথিগুলো উদ্ধার করা হয়। নথিগুলোর একটি তালিকা করা হয়েছে। শুক্রবার বিকালে একজন বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করেন। এরপর নথিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তল্লাশি পরোয়ানার বিষয় বস্তু প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানান। ওই পরোয়ানার ভিত্তিতেই গত সোমবার (৮ আগস্ট) মার-এ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই। যুক্তরাষ্ট্রে সাবেক কোনো প্রেসিডেন্টের বাড়িতে এভাবে এফবিআইয়ের:
আরও পড়ুন
তিন দেশে তেল সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

তিন দেশে তেল সরবরাহ বন্ধ করেছে রাশিয়া

ইউরোপের দেশ হাঙ্গেরি, চেক বিপাবলিক ও ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বন্ধ করেছে দিয়েছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারায় দেশ তিনটিতে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফ্ট মঙ্গলবার জানিয়েছে। ট্রান্সনেফ্ট বলেছে, ইউক্রেনীয় অপারেটর ইক্রট্রান্সনাফতা রাশিয়ান তেল পরিবহন স্থগিত করেছে।  কারণ তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার বিধিনিষেধের কারণে ট্রানজিট ফি গ্রহণ করতে পারেনি বলে ট্রান্সনেফ্ট রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন। ট্রান্সনেফ্ট  আরো জানায়, গত ৪ আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। ইউক্রেন পাইপ লাইনের:
আরও পড়ুন
ট্রাম্পের বাড়িতে এফবি-আইয়ের অভিযান

ট্রাম্পের বাড়িতে এফবি-আইয়ের অভিযান

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট ‘মার-এ-লাগো’-তে অভিযান চালিয়েছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ডোনাল্ড ট্রাম্প নিজেই এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাঁর বিলাসবহুল রিসোর্ট ‘মার-এ-লাগো’-তে এই অভিযান চলানো হয় বলে জানান তিনি। সংবাদমাধ্যম বিবিসি আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অফিসিয়াল কাগজপত্র নিয়ে তদন্তের সঙ্গে এ অভিযানটি সংশ্লিষ্ট। ট্রাম্প ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয়বারের মতো লড়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর সামনে আসার পরই আইনপ্রয়োগকারী বাহিনীর তদন্ত ত্বরান্বিত । সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার এ অভিযান চলাকালে ট্রাম্প নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে:
আরও পড়ুন
ইউক্রেনে হতাহত ৮০ হাজার রুশ সেনা

ইউক্রেনে হতাহত ৮০ হাজার রুশ সেনা

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ৭০ থেকে ৮০ জন নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন পেন্টাগনের আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি কলিন কাহল। এর আগেও পেন্টাগন ও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চলমান যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিযে বিভিন্ন ধরনের খতিয়ান তুলে ধরেছে। অবশ্য রাশিয়ার তরফ থেকে এ ব্যাপারে কিছু জানা যায়নি। প্রতিরক্ষা বিষয়ক থিংক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে উদ্ধার হওয়া রাশিয়ান সাড়ে চারশর  বেশি অস্ত্রে বিদেশি উপাদান পাওয়া গেছে। যুদ্ধ শুরুর আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার দেশগুলো থেকে এই জটিল প্রযুক্তির যন্ত্রাংশগুলো মস্কো সংগ্রহ করেছিল বলে ওই প্রতিবেদনে বলা:
আরও পড়ুন
গভীর সমুদ্রে ‘ইঁদুর বিড়াল’ খেলছে  তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ

গভীর সমুদ্রে ‘ইঁদুর বিড়াল’ খেলছে তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ

তাইওয়ান প্রণালীতে চার দিনের নজিরবিহীন সামরিক মহড়া শেষ করেছে চীন। তবে গভীর সমুদ্রে তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ ‘ইঁদুর বিড়াল খেলছে’ বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। এই ব্যাপারে অবগত একজনের বরাত দিয়ে রয়টার্স জানায়, চীন এবং তাইওয়ানের প্রায় ১০টি যুদ্ধজাহাজ রোববার তাইওয়ান প্রণালীর কাছাকাছি অবস্থানে যাত্রা করে। কয়েকটি চীনা জাহাজ দুই দেশকে পৃথক করা অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি  মধ্যরেখা অতিক্রম করে। চীনা বাহিনী ওই মধ্যরেখায় অবস্থান করা সঙ্গে সঙ্গে তাইওয়ানও কাছাকাছি অবস্থান থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিল। ওই ব্যক্তি  বলেন, দুই পক্ষই সংযম দেখাচ্ছে। এক পক্ষ অতিক্রম করার চেষ্টা করলে অন্যপক্ষও পথে আগলে দাঁড়ায়। ফলে প্রথম পক্ষ এক পর্যায়ে নিজের অবস্থানে ফিরে যায়।:
আরও পড়ুন
কাবুলে আইএসের হামলায়  নিহত ৮

কাবুলে আইএসের হামলায় নিহত ৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শুক্রবার এক প্রাণঘাতী হামলায় অন্তত আট জন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আইএস এক বিবৃতিতে বলেছে, শুক্রবার কাবুলের পশ্চিমাংশে চালানো এ হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে। পুলিশ জানায়, জনাকীর্ণ একটি এলাকায় হামলাটি চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণ স্থল বলে দেখানো একটি স্থানে আহতদের সাহায্য করার জন্য লোকজনকে জড়ো হতে দেখা গেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে কারণ আহত অধিকাংশ লোকেরই আঘাত অত্যন্ত মারাত্মক বলেন তিনি আইএসের আফগানিস্তান শাখা ২০১৪ সাল থেকে সেখানে তৎপরতা:
আরও পড়ুন
সৌদিতে আরও এক বাংলাদেশি  হাজির মৃত্যু

সৌদিতে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ শুক্রবার পবিত্র মদিনায় অ্যাডভোকেট এম এ আউয়াল (৫৮) নামের একজন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৬ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এর মধ্যে পুরুষ ১৯ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় ৫ ও জেদ্দায় ২ জন মারা যান।
আরও পড়ুন
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন ইরান

ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানালেন ইরান

ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে ইরান। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধবিরতির মেয়াদ আরো দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আলী আসগার খাজি জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় তিনি ইয়েমেনে ন্যায়সঙ্গত স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব চেষ্টা-প্রচেষ্টা চলছে তার প্রতি সমর্থন ঘোষণা করেন। একই সঙ্গে ইরান যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সে বিষয়ে নজরদারি ব্যবস্থা জোরদারের কথা বলেছে। এ সময় হান্স গ্রান্ডবার্গ দুই মাসের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য একটি সুযোগ হিসেবে বর্ণনা করেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.