আন্তর্জাতিক

সুয়েজ খালে আবারও জাহাজ আটকে গেল

সুয়েজ খালে আবারও জাহাজ আটকে গেল

বিশ্ব বাণিজ্যের সবচেয়ে ব্যস্ততম সুয়েজ খালে আবারও আটকে গেল জাহাজ। ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বুধবার খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল। জানা যায়, যাতায়াতের সময় খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকে পড়ে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ। পেছনে তৈরি হয় আরও কয়েকটি জাহাজের লাইন। ৫টি টাগ বোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেয়া হয় জাহাজটি। আটকে যাওয়া অ্যাফিনিটি ফাইভ পর্তুগালে মালামাল নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার্স ট্র্যাকারস। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল:
আরও পড়ুন
শিংনগর সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শিংনগর সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে ভদু (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় গুরতর আহত হয়েছে আরও দু’জন। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ভদু উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ভাষ্য মতে— কয়েকদিন আগে শিংনগর সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জন গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে ফেরার পথে ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২ নম্বর সীমান্ত পিলারের কাছে ভদু নিহত হয়। নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, বিএসফের গুলিতে ভদু নিহত হয়েছেন। আর এ:
আরও পড়ুন
বাগদাদের গ্রিন জোনে রাজনৈতিক সংঘাতে নিহত ২০

বাগদাদের গ্রিন জোনে রাজনৈতিক সংঘাতে নিহত ২০

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রাজনৈতিক সহিংসতায় অন্তত ২০ জন নিহত হোন। ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত দেশটিতে নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। মোকতাদা আল-সদরের দল সদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দেশটির অন্যতম প্রধান রাজনীতিক এবং শিয়া নেতা মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর তাসের। এদিকে সহিংসতার সময় সোমবার বাগদাদের উচ্চ-নিরাপত্তা বলয় গ্রিন জোনকে লক্ষ্য করে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে মোকতাদা সদর সোমবার এক বিবৃতিতে রাজনীতি থেকে চিরতরে অবসর নেওয়ার ঘোষণা দেন ।এমনকি নিজের:
আরও পড়ুন
বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদি: সমীক্ষা

বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদি: সমীক্ষা

বিশ্বের শীর্ষ জনপ্রিয় রাজনৈতিক নেতা নির্বাচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫ শতাংশের বেশি রেটিং পেয়ে এক সমীক্ষায় তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিশ্ব নেতাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন তিনি। মার্কিন জরিপ সংস্থা মর্নিং কনসাল্টের এক সমীক্ষা অনুসারে, জনপ্রিয়তার দিক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে আছেন মেক্সিকান প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এক্ষেত্রে মেক্সিকান প্রেসিডেন্ট ৬৩ শতাংশ এবং ইতালির প্রধানমন্ত্রী ৫৪ শতাংশ রেটিং পেয়েছেন। প্রায় ২২ জন বিশ্ব নেতার মধ্যে মোদি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। এসব নেতাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১:
আরও পড়ুন
প্রতিদিন ১ কোটি ডলারের গ্যাস  পুড়িয়ে ফেলছে রাশিয়া

প্রতিদিন ১ কোটি ডলারের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

সংকটের কারণে ইউরোপজুড়ে জ্বালানির দাম যখন আকাশ ছোঁয়া, এরই মধ্যে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়ছে রাশিয়া। জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্তাদ এনার্জি জানিয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রতিদিন গড়ে ১ কোটি ডলার মূল্যের ৪.৩৪ মিলিয়ন ঘন ফুট গ্যাস পোড়ানো হয়। বিশেষজ্ঞরা জানান, এ গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হত। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলছেন, রাশিয়া এই গ্যাস পুড়িয়ে ফেলছে কারণ, এটি কোথাও বিক্রি করতে পারছে না। গ্যাস পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হচ্ছে তাতে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমের পরটোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট থেকে এই:
আরও পড়ুন
মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামকে  ১০ বছরের কারাদণ্ড

মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামকে ১০ বছরের কারাদণ্ড

সৌদি আরবের আপিল আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবকে ১০ বছরের কারাদণ্ড দেন। আরব বিশ্বে গণতন্ত্র নিয়ে কাজ করা সংস্থা ডন এক টুইটে এ রায়ের কথা জানানো হয়েছে। ওই টুইটে লেখা হয়েছে— রিয়াদের একটি বিশেষ আদালত শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে এ রায় দিয়েছেন। সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অফ কনসায়েন্স অ্যাকাউন্টও খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, আমরা নিশ্চিত হয়েছি যে আপিল আদালত ইমামের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শেখ সালেহ আল তালিবের জন্ম ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি। তার পরিবার প্রাচীন আরবের বিখ্যাত পরিবারগুলোর একটি। বিজ্ঞান, বিচারব্যবস্থা,:
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলা, শিশুসহ নিহত ২২

স্বাধীনতা দিবসে ইউক্রেনে রকেট হামলা, শিশুসহ নিহত ২২

স্বাধীনতা দিবসে ইউক্রেনের একটি রেলস্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জন। রুশ বাহিনীর হামলার ছয় মাস পূর্তির দিনে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন। বুধবার রুশ বাহিনী স্বাধীনতা দিবসে ইউক্রেনের পূর্বাঞ্চলের দানিপ্রো ও দোনেৎস্কের মাঝে চ্যাপলিনের একটি রেলস্টেশনে এ রকেট হামলা চালায়। খবর এপির। প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১ বছরের এক শিশুও রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ হামলার বিষয়ে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।:
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূকম্পন। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়নের চেষ্টা করছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের মান্না শহর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে এবং কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৫২ কিলোমিটার গভীরে। ইন্দোনেশীয় রাজধানী জাকার্তা থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মান্না শহরটি। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিপিএনবি এক বিবৃতিতে জানায়, শক্তিশালী ভূকম্পনটি দুই থেকে ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সুমাত্রার দক্ষিণ উপকূল বরাবর এর প্রভাব অনুভব করেছেন বাসিন্দারা।
আরও পড়ুন
আলবেনিয়ায় ইউক্রেন ও রাশিয়ার আটক ৩ গুপ্তচর

আলবেনিয়ায় ইউক্রেন ও রাশিয়ার আটক ৩ গুপ্তচর

আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় প্রবেশের সময় ইউক্রেনের একজন ও রাশিয়ার দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। আলবেনিয়ার দাবি— তারা সবাই গুপ্তচর। খবর রয়টার্সের। বিবৃতিতে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেনের পাসপোর্টধারী ওই তিন ব্যক্তি আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় ঢোকার চেষ্টা করেছিল। তখন নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে, তারা তাদের ওপর হামলা চালায়। এতে আলবেনিয়ার দুই সেনাসদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়। আলবেনিয়ার অস্ত্র কারখানাটিতে রাশিয়ার একে৪৭-এর মতো বন্দুক বানানো হয়।
আরও পড়ুন
রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। রাশিয়ার নেতৃত্বে অনুষ্ঠেয় এ মহড়ায় আরও অংশ নেবে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও অন্যান্য দেশ। বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। এক বিবৃতিতে বলা হয়েছে, এ যৌথ সামরিক মহড়ায় চীনের অংশগ্রহণ বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত নয়। ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ চালানোর মধ্যেই গত মাসে মস্কো ঘোষণা করে, ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভস্তক’ মহড়ার আয়োজন করার। তখন মস্কো বলেছিল— মহড়ায় বেশ কিছু দেশের বাহিনী যুক্ত হবে। কিন্তু কোন দেশের তা বলা হয়নি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়ার সঙ্গে চলমান বার্ষিক সহযোগিতামূলক চুক্তির অংশ হিসেবে তারা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.