আলবেনিয়ায় ইউক্রেন ও রাশিয়ার আটক ৩ গুপ্তচর

শেয়ার

আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় প্রবেশের সময় ইউক্রেনের একজন ও রাশিয়ার দুই নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। আলবেনিয়ার দাবি— তারা সবাই গুপ্তচর। খবর রয়টার্সের।

বিবৃতিতে আলবেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও ইউক্রেনের পাসপোর্টধারী ওই তিন ব্যক্তি আলবেনিয়ার একটি অস্ত্র কারখানায় ঢোকার চেষ্টা করেছিল।

তখন নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে, তারা তাদের ওপর হামলা চালায়। এতে আলবেনিয়ার দুই সেনাসদস্য আহত হয়েছেন বলেও বিবৃতিতে বলা হয়। আলবেনিয়ার অস্ত্র কারখানাটিতে রাশিয়ার একে৪৭-এর মতো বন্দুক বানানো হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.