সৌদি আরবের আপিল আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবকে ১০ বছরের কারাদণ্ড দেন।
আরব বিশ্বে গণতন্ত্র নিয়ে কাজ করা সংস্থা ডন এক টুইটে এ রায়ের কথা জানানো হয়েছে। ওই টুইটে লেখা হয়েছে— রিয়াদের একটি বিশেষ আদালত শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে এ রায় দিয়েছেন।
সৌদি বন্দিদের নিয়ে কাজ করা প্রিজনার্স অফ কনসায়েন্স অ্যাকাউন্টও খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, আমরা নিশ্চিত হয়েছি যে আপিল আদালত ইমামের খালাসের রায় বাতিল করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
শেখ সালেহ আল তালিবের জন্ম ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি। তার পরিবার প্রাচীন আরবের বিখ্যাত পরিবারগুলোর একটি। বিজ্ঞান, বিচারব্যবস্থা, শরিয়া বিজ্ঞানে তার পরিবারের বিশেষ অবদান আছে।
