আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে এবার শি জিনপিংয়ের দ্বারস্থ হলেন জেলেনস্কি

যুদ্ধ বন্ধে এবার শি জিনপিংয়ের দ্বারস্থ হলেন জেলেনস্কি

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রাশিয়া আগ্রাসন মোকাবিলায় এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সরাসরি আলোচনার’ ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ যুদ্ধ অবসানে সহায়তার জন্যই জিনপিংয়ের মুখোমুখি বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে নিজেদের চলমান যুদ্ধ অবসানে সহায়তা করার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ‘সরাসরি’ কথা বলার সুযোগ খুঁজছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এ কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট খবর প্রকাশ করেছে। এসসিএমপির সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর বেইজিংয়ের বিশাল রাজনৈতিক ও:
আরও পড়ুন
ভূমিকম্পে কাঁপল ভারত ও নেপাল

ভূমিকম্পে কাঁপল ভারত ও নেপাল

রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কেঁপেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী, নেপালে স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এর কম্পন অনুভূত হয় শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও। নেপালের ধিতুং ভারতের মুজাফফরপুর থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের কিছু মানুষ।
আরও পড়ুন
মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড  কার্যকর

মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর

মিয়ানমারের ৪ জন গণতন্ত্রপন্থির  মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির জান্তা সরকার। কয়েক দশকের মধ্যে এটি প্রথম মিয়ানমারে সর্বোচ্চ শাস্তি কার্যকরের ঘটনা। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাবেক এমপি ফিও জেয়া থাও,  লেখক ও কর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাও। তাদেরকে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। মিয়ানমারের রাষ্ট্রীয়  সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা  হয়, নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নির্দেশনা, ব্যবস্থা ও ষড়যন্ত্রের দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে, ৪ জন গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্তকে ‘জীবনের অধিকার, স্বাধীনতা এবং ব্যক্তির নিরাপত্তার’:
আরও পড়ুন
প্রচণ্ড দাবদাহ চীনে, বন্যা-ভূমিধসের আশঙ্কা

প্রচণ্ড দাবদাহ চীনে, বন্যা-ভূমিধসের আশঙ্কা

চীনের সিনজিয়াং প্রদেশসহ বিভিন্ন এলাকায় দাবদাহ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ওই এলাকায় হঠাৎ বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এর ফলে ওই এলাকায় কৃষিতে ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের জুনে চীনজুড়ে তাপমাত্রা অসহনীয় মাত্রায় পৌঁছে যায়। বাড়ি-ঘর, অফিস ঠান্ডা রাখতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ফলে এর প্রভাব পড়েছে কৃষিখাতে। অনেক এলাকায় খরার আশঙ্কা দেখা দিয়েছে। সিনজিয়াংয়ের সাম্প্রতিক দাবদাহ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে চীনের আবহাওয়া অফিস। দক্ষিণ ও পূর্বাঞ্চলে ১০ দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত আছে। এই দুই এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কাসগর, হোতান, আকসু, বাঝৌ এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন
নাম ঐশ্বরিয়া, আমের ওজন ১ কেজি

নাম ঐশ্বরিয়া, আমের ওজন ১ কেজি

ভারতের উত্তর প্রদেশের মালিহাবাদ এলাকায় ৮২ বছর বয়সি কলিম উল্লাহ খান তার ১২০ বছর বয়সি আমগাছে ৩০০ ভিন্ন জাতের আম উৎপাদন করেন। সেখান থেকে একটি জাতের নাম রাখেছেন ‘ঐশ্বরিয়া’র নামে। একটির ওজন এক কেজির বেশি। আমটির বাইরের আবরণ ক্রিমসন বর্ণের, খেতেও মিষ্টি। কলিম উল্লাহ জানান, ঐশ্বরিয়া জাতের আমটি তার উদ্ভাবিত আমগুলোর মধ্যে সেরা। ১৯৯৪ সালে ঐশ্বরিয়া বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর এই নামকরণ করেন তিনি। কলিম উল্লাহ বলেন, ‘খালি চোখে এটি শুধুই একটি গাছ। কিন্তু আমার কাছে এটি একটি গাছ, একটি বাগান ও বিশ্বের সবচেয়ে বড় আমের সংগ্রহশালা।’ কেবল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়াই নয়, অনেক তারকার নামেই আমের নামকরণ করছেন করিম উল্লাহ,:
আরও পড়ুন
আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে কোরীয় উপদ্বীপে বর্ধিত সাবমেরিন মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। এমতাবস্থায়, দুই দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছে, “আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের ‘সামরিক সংঘাত’ বন্ধ না করলে তাদেরকে ‘অপ্রত্যাশিত সামরিক চ্যালেঞ্জ’ এবং ‘অনভিপ্রেত পরিণতির’ সম্মুখীন হতে হবে।” উত্তর কোরিয়ার নিরস্ত্রিকরণ ও শান্তি বিষয়ক ইন্সটিটিউটের উপ-পরিচালক চো জিন বলেছেন, দক্ষিণ কোরিয়া-আমেরিকা যৌথ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। চো জিন জানান, “আমেরিকা ও তার মিত্ররা আমাদের সঙ্গে সামরিক সংঘাতের পথ বেছে নিলে তারা অপ্রত্যাশিত নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হবে।” তিনি আরও জানান, “আমেরিকা যখন আমাদেরকে পরমাণু অস্ত্র দিয়ে:
আরও পড়ুন
বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট  যে দেশের

বিশ্বের সবচেয়ে ‘শক্তিশালী’ পাসপোর্ট যে দেশের

প্রকাশিত হলো চলতি বছরের হেনলি পাসপোর্ট ইনডেক্স সমীক্ষার রিপোর্ট। কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা সমীক্ষা করে দেখা হয় এই রিপোর্ট তৈরির জন্য। একটি দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো দেশে বিনা বাধা বা ভিসায় প্রবেশ করা যায়, তার ওপরে নির্ভর করে এই রিপোর্ট তৈরি করা হয়।  এবারের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশেষজ্ঞরা বলছেন, কোভিড সংক্রমণ সামলে ওঠার সময়ে বিশ্বের নানা দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বদল হয়েছে। তার প্রভাব পড়েছে এবারের সমীক্ষায়। এবার এই তালিকায় ইউরোপীয় দেশগুলোর আধিপত্য কিছুটা কমেছে। বরং অনেক বেশি উপরে উঠে এসেছে এশিয়ার বেশ কয়েকটি দেশ।  তালিকার এক নম্বরেও রয়েছে এশিয়ার দেশ জাপান। শুধু তাই নয়। তালিকার দু’নম্বরে:
আরও পড়ুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে, যিনি প্রধানমন্ত্রী থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। বুধবার পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল। ২২৫ পার্লামেন্টারি ভোটের মধ্যে ১৩৪ ভোট পেয়েছেন তিনি। নতুন প্রেসিডেন্ট পদত্যাগী গোতাবায়া রাজাপাকসের স্থলাভিষিক্ত হবেন। বুধবার সকালে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধাম্মিকা দাসানায়েক কোরাম বেল বাজানোর পর গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। পার্লামেন্টের ২২৫ জন আইনপ্রণেতা তিনজন প্রার্থীর মধ্য থেকে দেশটির ভবিষ্যত নেতা নির্বাচনে ভোট দেন। তিন প্রার্থী হলেন- অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে , ক্ষমতাসীন দলের ডুলাস আলাহাপেরুমা ও বামপন্থী জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের অনুর কুমার দিসানায়েক। তাদের মধ্যে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডুলাস:
আরও পড়ুন
নিষেধাজ্ঞা দিয়ে   রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না : পুতিন

নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে তার দেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তিনি আরো বলেছেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ফলে দেশটির উন্নয়ন ও অগ্রগতিও রুখে দেয়া সম্ভব হবে না। গতকাল সোমবার রাশিয়ার শীর্ষস্থানীয় সরকারির কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি।পুতিন বলেন, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশি হাই-টেক পণ্যের সঙ্গে রাশিয়ার সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলো হাজারও নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে মস্কোকে পশ্চিমা দেশগুলোর কাছে নতিস্বীকারে বাধ্য:
আরও পড়ুন
শ্রীলঙ্কায়  জরুরি অবস্থা জারি করলেন  ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে দেশটিতে আজ থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিক্রমাসিংহে একটি গেজেট নোটিশ জারি করেছেন। এতে তিনি বলেছেন- জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবাগুলোর রক্ষণাবেক্ষণের স্বার্থে জনসাধারণের জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সংসদে অনুষ্ঠিত ভোটের আগে জরুরি অবস্থার এই ঘোষণা এলো। আগামী ২০ জুলাই দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। মঙ্গলবার সংসদে মনোনয়ন গ্রহণ করা হবে ও বুধবার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থনৈতিক সংকটের জেরে বিক্ষোভের মুখে সম্প্রতি পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত শনিবার বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্যালেস থেকে পালিয়ে তিনি দেশ ছাড়েন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.