কেনিয়ার নতুন প্রেসিডেন্ট রুটো

শেয়ার

নাটকীয় দৃশ্যের মধ্য দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রুটো তার প্রতিদ্বন্দ্বী রাইলা ওডিঙ্গাকে অল্প ভোটে পরাজিত করেছেন। সরকারি ফলাফল অনুসারে উইলিয়াম রুটো ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।

রাইলা ওডিঙ্গার প্রচারণা দলের লোকজনের প্রতিবাদ ও ভোট কারচুপির অভিযোগের মধ্যে ফল ঘোষণা বিলম্বিত হয়।

স্বাধীন নির্বাচনী ও সীমানা কমিশনের ভাইস-চেয়ারপারসন জুলিয়ানা চেরেরা জানান, ‘নির্বাচনের এই শেষ পর্যায়ের অস্বচ্ছ প্রকৃতির কারণে যে ফলাফল ঘোষণা হচ্ছে তার দায় নিতে পারি না। …আমরা একটি বিশদ বিবৃতি দিতে যাচ্ছি… এবং আবার কেনীয়দের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। ’
ওডিঙ্গার দল আগে নির্বাচনে ‘অনিয়ম’ এবং ‘অব্যবস্থাপনা’র অভিযোগ করেছিল।

রুটো বলেন, তিনি সবার প্রেসিডেন্ট হয়ে দেশের ভবিষ্যতের দিকে মনোনিবেশ করতে চান। ‘যারা আমাদের বিরুদ্ধে অনেক কিছু করেছে, আমি তাদের বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। কোনো প্রতিহিংসা হবে না। আমাদের পেছনে ফিরে তাকানোর বিলাসিতার অবকাশ নেই,’ বলেন উইলিয়াম রুটো।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.