আফগানিস্তানের ভূমিকম্পে নিহত ১৪, আহত ৭৮
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরানের সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ৬.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়েছে। প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত তিনটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। হেরাতের বাসিন্দা বশির আহমেদ (৪৫) বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, "আমরা আমাদের অফিসে ছিলাম এবং হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। দেয়ালের প্লাস্টার নিচে পড়তে শুরু করে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। কিছু দেয়াল এবং ভবনের:
