ইসরাইলকে তদন্তের আওতায় নিয়ে আসার দাবি এরদোগানের
ইসরাইলি সৈন্যরা গাজা উপত্যকায় টানা ৩৬ দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে। এতে ফিলিস্তিনের ১১ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার হুমকিও দিয়েছিলেন ইসরাইলি এক মন্ত্রী। এর জেরে বেশ তোপের মুখে পড়েছিলেন তিনি। এবার এ ঘটনার তদন্ত দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র, যার অস্তিত্ব ইসরাইলি মন্ত্রীরা স্বীকার করেছেন, সেগুলোর বিষয়ে তদন্ত করা উচিত। এ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরিভাবে আয়োজিত আরব-ইসলামিক যৌথ শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন প্রেসিডেন্ট এরদোগান। সেখানে তিনি বলেন, পরমাণু অস্ত্র:
