রাশিয়া-চীনের ১৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আবারও বিভিন্ন দেশের মোট ২৮টি প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আয়তায় রয়েছে ১১টি চীনা ও পাঁচটি রুশ প্রতিষ্ঠান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ তৈরি করে বলে অভিযোগ আনা হয়েছে। ফলে তাদের কাছে প্রযুক্তি রফতানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা। রয়টার্স জানিয়েছে, সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জামার্নির প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও:
