আন্তর্জাতিক

ইমরান জেলে, পাকিস্তানে ফিরে নওয়াজ কী করবেন

ইমরান জেলে, পাকিস্তানে ফিরে নওয়াজ কী করবেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক মাসের বেশি সময় ধরে কারাগারে। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। এই নির্বাচনের আগে পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বলে তাঁর দলের পক্ষ থেকে বলা হচ্ছে। নওয়াজ শরিফের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত মাসে বলেছিলেন, সাধারণ নির্বাচনের আগে অক্টোবরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা দেশে ফিরবেন। আর নির্বাচনের মাধ্যমে তাঁদের দল ক্ষমতায় এলে নওয়াজ শরিফই হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফ আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী:
আরও পড়ুন
রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে যা নিয়ে আলোচনা হতে পারে

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে যা নিয়ে আলোচনা হতে পারে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। 'সর্বোত্তম, সবচেয়ে সাশ্রয়ী' মূল্যে বাংলাদেশে বেশ কিছু কৃষিপণ্য সরবরাহ করতে আগ্রহী রাশিয়া। বাংলাদেশের কর্মকর্তারা রুশ মন্ত্রীর সফরকে ঘিরে এই তথ্য জানিয়েছেন। রাশিয়া জি-টু-জি (দু দেশের সরকারি পর্যায়ে চুক্তি) ভিত্তিতে বিভিন্ন খাদ্য পণ্য, যেমন: হলুদ, মটর, ছোলা, লাল মসুর, সবুজ মসুর ডাল ও সূর্যমুখী তেল সরবরাহে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশ যদি এই সুনির্দিষ্ট ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নে আগ্রহী হয়, তাহলে রাশিয়ানরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আলোকে বাংলাদেশ সম্ভবত অর্থপ্রদানের সমস্যাগুলোতে ফোকাস করবে, কারণ অফারটি দামের ক্ষেত্রে খুব সাশ্রয়ী মনে হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ৭:
আরও পড়ুন
সন্তান স্কুল ফাঁকি দিলে মা-বাবার জেল

সন্তান স্কুল ফাঁকি দিলে মা-বাবার জেল

সন্তান যদি যৌক্তিক কারণ ছাড়া ২০ দিন স্কুলে না যায় তাহলে হাজতবাসের মতো সাজা হতে পারে মা-বাবার। এমনটাই ঘোষণা করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। দেশটির নতুন 'চাইল্ড প্রটেকশন ল'-এ এই ব্যবস্থা রাখা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে 'আদর্শ শিক্ষাদানের' জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি করা হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। অভিভাবককে এ ব্যাপারে জানানো হবে। যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে:
আরও পড়ুন
লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

ইসরায়েলের সঙ্গে বৈঠকের খেসারত দিলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মাঙ্গুশ। তাকে বরখাস্ত করা হয়েছে। লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধান আবদুলহামিদ আল-দাবিবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে মাঙ্গুশকে এ বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট, সোমবার একই তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্সও। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, লিবিয়া ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক নেই। এরপরও গত সপ্তাহে ইতালিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠক করেন মাঙ্গুশ। এতে ক্ষুব্ধ হয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী। রোববার মাঙ্গুশকে বরখাস্তের পর তার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বৈঠকের বিষয়ে রোববার ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা:
আরও পড়ুন
জামিনে মুক্তি পেয়ে যা বললেন ট্রাম্প

জামিনে মুক্তি পেয়ে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় নির্বাচনি জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক গ্রেফতারের পর এ ঘটনাকে ‘বিচার ব্যবস্থার জন্য উপহাস’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার বিরুদ্ধে করা এ মামলাকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও জানিয়েছেন। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনি কোনো ভুল করেননি। নির্বাচনি জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার ও পরে ছাড়া পাওয়ার পর ট্রাম্প এ দাবি করেন। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন তিনি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। অবশ্য এর ২০ মিনিটের মাথায় জামিনে মুক্ত হন তিনি। দুই লাখ মার্কিন ডলারের বন্ডে তাকে:
আরও পড়ুন
বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন: শি জিনপিং

বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে চীন: শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ‘চীন বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ যাতে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা, উন্নয়ন বজায় রাখতে পারে সে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, চীন বাংলাদেশকে তার জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক রক্ষায় সমর্থন করে। এবং দেশটিতে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ঢাকা ও বেইজিংয়ের মধ্যে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি দুই:
আরও পড়ুন
রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-জার্মানির ভিন্নমত

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-জার্মানির ভিন্নমত

রাশিয়ার ভেতরে বিভিন্ন স্থাপনা টার্গেট করে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে ভিন্নমত লক্ষ্য করা গেছে।   মার্কিন প্রশাসন রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলার প্রতি সমর্থন না জানালেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের আওতায় এমন পদক্ষেপ আইনসিদ্ধ বলে মনে করছেন৷ বুধবার মস্কোর বাণিজ্যিক এলাকায় আবার ড্রোন হামলা হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে৷ এ নিয়ে পর পর ছয় দিন ধরে রাশিয়ার রাজধানী এলাকায় এমন হামলার খবর পাওয়া গেল। ইউক্রেনের ওপর রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব হিসেবে কিয়েভ এমন পালটা হামলা চালাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ তবে ইউক্রেন সরাসরি সে বিষয়ে মন্তব্য করছে না৷ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র:
আরও পড়ুন
বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন

বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন

রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন। মঙ্গলবার মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। পরে রুশ মিডিয়া আউটলেট আরবিসি নিজস্ব সূত্রের বরাতে একই দাবি করে। আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানায়, সুরোভিকিন বর্তমানে স্বল্পমেয়াদি ছুটিতে আছেন। ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার:
আরও পড়ুন
সম্পর্ক জোরদারে সম্মত জাপান-যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

সম্পর্ক জোরদারে সম্মত জাপান-যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

ক্যাম্প ডেভিডে ঐতিহাসিক সম্মেলনে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খবর আল জাজিরার। শুক্রবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ঐতিহাসিক ক্যাম্প ডেভিভ সামরিক ঘাঁটিতে সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথমবারের মত এই শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা।এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে। তিনি বলেন, "আমাদের তিন দেশের সম্পর্ক যত বেশি জোরালো হবে, বিশ্ব তত বেশি নিরাপদ হবে। আমরা সবাই এ কথা বিশ্বাস:
আরও পড়ুন
৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত

যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ধরনটির নাম বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক টুইটবার্তায় এ তথ্য জানায়। উচ্চ সংক্রমণশীল নতুন এই ধরনটি যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও ইসরায়েলে শনাক্ত হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা হিউস্টন মেথোডিস্টের ডায়াগনস্টিক মাইক্রোবায়োলজি বিভাগের পরিচালক ড. এস ওয়েসলি লং জানান, করোনার এক্সবিবি পয়েন্ট ১ পয়েন্ট ৫ ধরনটির ৩৬ বারের মিউটেশন শেষে উদ্ভব হয়েছে নতুন এই ভাইরাসটির। করোনার প্রথম দিকে যেসব ধরন আধিপত্যশীল ছিল, সেগুলোর সঙ্গে নতুন ভাইরাসটির সাদৃশ্য রয়েছে। এদিকে, করোনার নতুন ধরনটি আধিপত্য বিস্তারে সক্ষম কিনা—সেটি নিয়ে গবেষণা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.