বরখাস্ত হয়েছেন রুশ জেনারেল সুরোভিকিন

শেয়ার

রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।

আরবিসি জানায়, আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরেকটি সূত্র জানায়, সুরোভিকিন বর্তমানে স্বল্পমেয়াদি ছুটিতে আছেন।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে জনসম্মুখে দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.