আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আবদুল্লা-আল রাফি (১৪) নামের কিশোরকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ২৭নভেম্বর উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর গ্রামে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ৪ মাসের অন্তসত্ত্বা। অভিযুক্ত আবদুল্লা-আল রাফি উপজেলার দেবনগর গ্রামের আমির উদ্দিন বেপারী বাড়ির প্রবাসী মিজানুর রহমানের ছেলে। রামগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃত রাফিকে ২৮নভেম্বর (শুক্রবার) সকালে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরন করেছে।
অভিযোগের বাদী সকিনা বেগম জানান, আমার মেয়ে দৌলতপুর কারি ইব্রাহিম মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। মাদ্রাসা যাওয়ার পথে রাফি সবসময় আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শাররীক মেলামেশা করতো। এক পর্যায়ে বাড়ি এবং বাড়ির আশেপাশের বাগানের পরিত্যাক্ত স্থানে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। এতে আমার মেয়ে ৪ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা সকিনা বেগম রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।
