রামগঞ্জের সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত 

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ 

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) ও মোঃ নাজমুল হাসান (২৪)  নামের দুই যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে।

নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। পরে আহত নাজমুল হাসানকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে  অবস্থার অবনতি হলে  ঢাকা মেডিকেলে রেপার করে। পরে কুমিল্লায় পৌছলে  নাজমুল হাসানও মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে এমর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.