ঈদ-উল-ফিতরের আগে বেতন ও বোনাসের টাকা হাতে না পাওয়ার আশঙ্কা করছেন কমলনগর-রামগতি উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী ৫ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের কথা রয়েছে। ইতোমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি মে মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাসের চেক ছাড় হলেও টাকা তোলার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ৩ জুন পর্যন্ত। চলতি সপ্তাহের মধ্যে এমপিও ও বোনাসের টাকা ব্যাংকে না পৌঁছালে ঈদের আগে টাকা তোলা সম্ভব হবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন দুই উপজেলার এমপিওভুক্ত শিক্ষকরা।
