ঘাড়ে যন্ত্রণা: দূর করুন ঘরোয়া পদ্ধতিতে
কাজের চাপ এমনই যে প্রায় সারাক্ষণ সকলেই ল্যাপটপ-মোবাইলে কাজ করছেন। দীর্ঘক্ষণ এভাবে কাজ করলে ঘাড়ে ব্যথা হওয়া খুব স্বাভাবিক। চিকিৎসকেরা সব সময়ই বলেন- কাজের ফাঁকে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে। অ্যান্টিক্লক ওয়াইজ ঘাড় ঘুরিয়ে ব্যায়াম করতে। তবে অধিকাংশই তা করেন না। অনেকে সময়ও পান না। এই কারণেই বাড়ছে সমস্যা। ঘাড়ে যন্ত্রণা হলে কাজে মন বসে না। যে কোনও শারীরিক অস্বস্তি নিয়েই মন দিয়ে কাজ করা যায় না। একটানা বসে থাকলে ঘাড়, পিঠ সবই ব্যথা করতে থাকে। তাই ঘাড়ে যন্ত্রণা হলে সাবধান। অনেক সময় বসার দোষেও কিন্তু এই সমস্যা হয়। শুধুমাত্র পেইনকিলার খেয়ে বা ঘাড়ে কোনও অয়েন্টমেন্ট ম্যাসাজ করে এই সমস্যার:
