একদিনে মৃত্যু ১১৬০, শনাক্ত ৩ লাখ
মানবজাতিকে হুমকির মুখে ফেলা মহামারি করোনাভাইরাস এখন অনেকটাই কমে এসেছে। বিশ্বজুড়ে এর অস্তিত্ব এখন আর মানুষকে আতঙ্ক তৈরি করছে না। গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ৩৭ জনের। মৃত্যু হয়েছে ১১৬০ জনের। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬১ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৭৫২ জন। ২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে:
