মেথি শাকের উপকারিতা
শীত এলে নানা সবুজ শাকসবজির দেখা মেলে। এর মধ্যে মেথি শাক অন্যতম। যদিও অন্যান্য শাকের মতো এই শাক এত বেশি খাওয়ার চল নেই। মেথি শাকের অনেক স্বাস্থ্য উপকার রয়েছে। এর বীজ থেকে শুরু করে পাতা সবই খাওয়া যায়। চলুন মেথি শাকের কিছু স্বাস্থ্য উপকারিতা জেনে নিই- ওজন কমায় ওজন কমাতে সাহায্য করে মেথি শাক। এর পাতায় ফাইবারের সঙ্গে অনেকগুলো প্রয়োজনীয় পুষ্টি থাকে। ফাইবার খাওয়া আপনার পেট দীর্ঘ সময় ধরে রাখে। যা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বাঁচায়। মেথি পাতা ও বীজ ওজন হ্রাস করতে সহায়তা করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল বৃদ্ধি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেথি শাক কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। মেথির:
