বানিয়াচংয়ে সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন আজ
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধ: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়ির তথ্য সংগ্রহকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রাজীব নুরসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় স্থানীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছেন বানিয়াচংয়ে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে ওই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হবে। বানিয়াচংয়ের কর্মরত সকল সাংবাদিক,নাগরিক সমাজের নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশার মানুষকে প্রতিবাদী মানববন্ধনে অংশ গ্রহণ করার আহবান জানানো হয়েছে। জানা যায়,বিশ্বখ্যাত ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসত বাড়িটি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছে ২নং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিদ্যাভূষণ পাড়া গ্রামের স্থানীয় দাঙ্গাবাজ ওয়াহেদ বাহিনী। দখলকৃত বাড়িটির বিষয়ে গত (১১সেপ্টেম্বর) রবিবার বিকালে:
