বানিয়াচং থানা পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের তাম্বূলিটুলা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক(ইয়াবা) ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। অন্যদিকে দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলা সদরের ৪টি ইউনিয়নে এই মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে এক গডফাদার এর সিন্ডিকেট টিম। তার টিমে রয়েছে অন্তত ১০/১৫জন ব্যবসায়ী। এক অনুসন্ধানে বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। জানাযায় উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের এক মাদক(ইয়াবা)সম্রাট তার নিজ বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্ল্যাক মেইল করার টার্গেট করে চালিয়ে যাচ্ছে পুরোদমে তার মাদকের ব্যবসা। আর তার ব্যবসায় নিজের স্রী ও শশুর বাড়ির লোকজনও সহযোগীতা করে:
