সারাদেশ

কমলনগরে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কমলনগরে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোখলেছুর রহমান ধনু; লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে উপজেলা সদর হাজিরহাট বাজারে একটি শোভাযাত্রা বের করা হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা করা হয়। উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসডি লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মোল্লা, জেলা জেএসডি’যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন। উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডি’র উপদেষ্টা মুক্তিযুদ্ধা আবু নুর সেলিম, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, সহসভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক:
আরও পড়ুন
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৮) ওই গ্রামের ফজল আহমেদের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দুপুরে বাড়ীর পাশে সুপারি বাগানে সুপারি পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। হায়দরগঞ্জ ফাঁড়ি থানার ইনচার্জ নজরুল ইসলাম বলেন ঘটনা শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।
আরও পড়ুন
রামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

রামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য দরবেশপুরে মোঃ চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়ির সামনে ওই ঘটনার শিকার হয়েছেন তিনি। মুমুর্ষ অবস্থায় তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় জাহাঙ্গীর আলম এবং আহত চৌধুরীর ভাই জুয়েল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় মধ্য দরবেশপুর গ্রামের গাব্বা বাড়ির সামনে চা দোকানে এসে বসেন। এরপর আনুমানিক ৯টায় এলাকার মোস্তফার ছেলে প্রনাম, ঠাকুর বাড়ির মুরাদ সহ অজ্ঞাত ২জন লোহার রডসহ দেশীয় একাধিক অস্ত্র নিয়ে চৌধুরীর উপর হামলা চালায়। এসময় তাদের বেধড়ক হামলায় চৌধুরীর মাথার বেশ:
আরও পড়ুন
রায়পুরে কৃষকদের মাঝে বীজ, সার ও টাকা বিতরণ

রায়পুরে কৃষকদের মাঝে বীজ, সার ও টাকা বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৪ হাজার কৃষকদের মাঝে শীতকালীন সবজির ৮ জাতের বীজ, সার ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এ সার বীজ ও টাকা বিতরণ করা হয়। চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়। উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন।:
আরও পড়ুন
রামগঞ্জে মাদক বিরোধী সেমিনার ও মানববন্ধন

রামগঞ্জে মাদক বিরোধী সেমিনার ও মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ‘নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সমানে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে আদর্শ মানুষ তৈরির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক বিরোধী সচেনতা সেমিনার এবং নৈতিক মূল্যবোধ বৃদ্ধিকরণ অনুষ্ঠান শেষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রামগঞ্জ পানপাড়া স্কুল এন্ড কলেজে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পানপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সোমেন মন্ডল,রামগঞ্জ উপজেলা:
আরও পড়ুন
পারিবারিক বিষয়ে ঝগড়া, ছুরি আঘাতে খুন

পারিবারিক বিষয়ে ঝগড়া, ছুরি আঘাতে খুন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- পারিবারিক ঝগড়ার জেরে পেটে ছুরি আঘাত করলে। সাথে সাথে মাটিতে লুটে পড়ে রক্তাক্ত হয় মো.জুয়েল হোসেন (২২)। স্থানীয়রা হাসপাতালে নিয়ে নিতে পথেই মৃত্যু হয় তার। লক্ষ্মীপুরের কমলনগরে পারিবারিক বিভিন্ন ঝগড়ার জেরে আব্দুল কাদের মাঝি পেটে ছুরি মেরে জুয়েলকে খুন করে পালিয়ে যায়। মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে জল্লাদের সমাজে কাশেমের দোকানের সামনে খুনের ঘটনা ঘটে। নিহত জুয়েল চর মার্টিন ইউনিয়ের স্থায়ী বাসিন্দা চৌধুরী সর্দার বাড়ির নুর ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী রেখে যান। পারিবারের পক্ষে চাচাতো ভাই দেলোয়ার জানান, বাড়িতে মহিলাদের মধ্যে বিভিন্ন সময় টুকিটাকি ব্যাপার নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে:
আরও পড়ুন
পূবালী ব্যাংকের উদ্যোগে কমলনগরে বৃক্ষরোপণ

পূবালী ব্যাংকের উদ্যোগে কমলনগরে বৃক্ষরোপণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- ‘গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই’ ” স্লোগান সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় নোয়াখালী তত্বাবধানে পূবালী ব্যাংক পিএলসি হাজিহাট শাখার উদ্যোগে কমলনগরের মাওলানা আলী হোসেন সড়ক, কালা মসজিদ সড়ক, চর কাদিরা আশ্রয় কেন্দ্র গনকবর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪-এর উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক হাজিরহাট উপ-শাখার সিনিয়র অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা শাহিন রানা, বন কর্মকর্তা মো.কামরুল ইসলাম, নোয়াখালী ব্যাংকের ডিজিএম মো.মাঈনুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো.জাহাঙ্গির আলম, লক্ষ্মীপুর জেলা ব্যবস্থাপক আকবর হোসেন, সিনিয়র কর্মকর্তা মো.নুর নবী,:
আরও পড়ুন
কমলনগরে ব্যানারেই শেষ ‘বিশ্ব হাত ধোয়া দিবস’

কমলনগরে ব্যানারেই শেষ ‘বিশ্ব হাত ধোয়া দিবস’

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে বিশ্ব হাত ধোয়া দিবস ব্যানারেই সমাপ্ত করেছে উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা। ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস ধার্য্য থাকলেও কমলনগরে চিত্র ভিন্ন। ২৮ অক্টোবর (সোমবার) সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে একটি ব্যানার আর পাশ্ববর্তি একটি প্রাথমিক বিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী এনে ব্যানার ধরিয়ে ছবি করেই সমাপ্ত করেন অনুষ্ঠান। কিন্তু ব্যানারে চোখ পড়লে দেখা যায়, বিশ্বহাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠান এবং উক্ত অনুষ্ঠান উপজেলা স্পন্দন কক্ষ লিখা থাকলেও বাস্তবে স্পন্দন কক্ষে কোন আলোচনা সভা হয়নি। এসময় অফিসের সামনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস শিক্ষার্থীদের হাত ধোয়ার:
আরও পড়ুন
সোনাইমুড়ী পৌরসভা ওএমএস ট্রাকসেল সার্ভিস চালু 

সোনাইমুড়ী পৌরসভা ওএমএস ট্রাকসেল সার্ভিস চালু 

বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী  প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা উঃ সতের মাইল মেইন সড়কে ডিলার ইমন চৌধুরী  জিয়ার মাধ্যমে চাল প্রতিকেজি ৩০ টাকা আটা ২৪ টাকা মূল্যের জনপ্রতি ৫ কেজি চাল ৫ কেজি আটা খাদ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে শুক্রবার ও শনিবার ব্যতীত উক্ত কর্মসূচি প্রায় ২ মাস যাবৎ চালু রয়েছে।
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অসহায় পরিবারের পাশে সেনাবাহিনী

লক্ষ্মীপুরে অসহায় পরিবারের পাশে সেনাবাহিনী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর, কমলনগর, রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায় ৮ পরিবারের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। রোবার সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে প্রতি পরিবারের জন্য ৪ বান করে ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ইশতিয়াক। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.