রামগতিতে বুড়াকর্তার আশ্রমে মহাপ্রভুর ভোগ বিরাজ অনুষ্ঠান সম্পন্ন
মোখলেছুর রহমান ধনু: লক্ষীপুরের রামগতিতে শ্রী শ্রী বুড়াকর্তার আশ্রমে মহাপ্রভুর ভোগ বিরাজ অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার পৌরসভার অন্তর্গত আশ্রমস্থ নিজস্ব মন্দিরে অনুষ্ঠিত ভোগ বিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক, লক্ষীপুর-৪ রামগতি কমলনগর সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরবিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, রামগতি উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রনিনিধি অপরুপ দাস, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সৈয়দ আল-আমিন মুর্তুজা ও আশ্রম পুরোহিত প্রবীর চক্রবর্তী । এছাড়া:
