রামগতিতে বুড়াকর্তার আশ্রমে মহাপ্রভুর ভোগ বিরাজ অনুষ্ঠান সম্পন্ন 

শেয়ার

মোখলেছুর রহমান ধনু:

লক্ষীপুরের রামগতিতে শ্রী শ্রী বুড়াকর্তার আশ্রমে মহাপ্রভুর ভোগ বিরাজ অনুষ্ঠান  শেষ হয়েছে।

শুক্রবার  পৌরসভার অন্তর্গত আশ্রমস্থ নিজস্ব মন্দিরে অনুষ্ঠিত  ভোগ বিরাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক, লক্ষীপুর-৪ রামগতি কমলনগর সাবেক এমপি এবিএম আশ্রাফ উদ্দিন  নিজান।

 অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরবিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ¦ শাহেদ আলী পটু,  উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন,  রামগতি উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রনিনিধি অপরুপ দাস,  পৌর বিএনপির সদস্য সচিব  ও সাবেক কাউন্সিলর   সৈয়দ আল-আমিন মুর্তুজা ও আশ্রম পুরোহিত প্রবীর চক্রবর্তী ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়াকর্তার আশ্রমের সভাপতি উৎপল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্রদাস, সমরেশ দাস,  প্রাণকৃষ্ণ দাস, অরবিন্দ দাস। আশ্রমের ভোগ বিরাজ  অনুষ্ঠানের সভাপতি অভিজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রুবেল চন্দ্র দাস, রতন চন্দ্র দাস, অনন্ত চন্দ্র দাস ও  সঙ্গত চন্দ্র দাস।  বেলা ১১ টা থেকে আশ্রমে ভক্তবৃন্দরা  ভিড় জমায়। এসময় প্রায় ১৫ হাজার ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.